তোপের মুখে মীর
বিনোদন

তোপের মুখে মীর

সান নিউজ ডেস্ক : গানের সঙ্গে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গিতে নেচে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মীর। কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। বাংলাদেশেও তার অসামান্য পরিচিতি রয়েছে। নান্দনিক উপস্থাপনা, হাসি-ঠাট্টা কিংবা ভ্লগিংয়ের জন্য বরাবরই প্রশংসিত তিনি।

আরও পড়ুন: নিজের বাসার ছাদে বাগান করেন

তবে এবার ঘটল ব্যতিক্রম। সমালোচনা আর বিতর্কের মুখে পড়েছেন এই তারকা। ফেসবুকে শেয়ার করা তার একটি ভিডিও ঘিরে নিন্দার ঝড় বইছে। নাচটিকে ‘অশ্লীল’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সেই ভিডিওটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন মীর। তাতে দেখা যায়, তার পরনে প্যান্ট নেই, কেবল পাঞ্জাবি পরেছেন। সেই পাঞ্জাবির আবার সব বোতাম খোলা। একটি হোটেলের বিছানার উপর দাঁড়িয়ে ‘আজ রাতে’ গান গাইতে গাইতে নাচতে থাকেন।

ভিডিওর ক্যাপশনে মীর লিখেছেন, ‌‘তুমি যখন বোরড, এটা করতে পার। মাঝেমাঝে আমাদেরও একটু মজা করতে ইচ্ছে করে।’

মীরের এই নাচ-গানকে সহজভাবে নেয়নি নেট দুনিয়া। সাধারণত তার কর্মকাণ্ডকে মানুষ মজা হিসেবেই নেয়। তবে এটা যেন সব কিছুকে ছাড়িয়ে গেল। তাই নিন্দা আর প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কলকাতার একটি পাঁচতারা হোটেলে শুটিং ছিল মীরের। টানা শুটিং করতে করতে একঘেয়ে লাগছিল তার। তখনই এই কাণ্ডটি ঘটিয়েছেন।

মীরের এই কাণ্ড দেখে অনেকে তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রোদ্দুর রায়ের সঙ্গে তুলনা করছেন। বলছেন, ‘রোদ্দুর রায় জেলে একা একা কষ্ট পাচ্ছে। এইবার মীর দা কেও সেখানে পাঠিয়ে দেয়া হোক। দুজনে জমে যাবে।’

আবার আরেকজন হতাশা প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘ছি! আপনার দীর্ঘদিনের একটা সংগ্রামী নাম-খ্যাতি। পুরোটা আজ এই বিছানার ওপর দিয়ে গেলো। মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা নীতি বাক্য জাস্ট ফানুস হয়ে গেলো।’

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা