বিনোদন

নয়নতারার বিয়ে

সান নিউজ ডেস্ক:ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন । পাত্র নয়নতারার সাত বছরের প্রেমিক নির্মাতা পরিচালক বিগনেশ শিবন।

আরও পড়ুন: সবার জন্য খুলছে না পদ্মা সেতু

ইন্ডিয়া টুডেকে বিগনেশ শিবন জানিয়েছেন, ‘আমরা একটি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম। বেশ কিছু সমস্যা ছিল পরিবারকে তিরুপতিতে নিয়ে আসা কঠিন ছিল। তাই, আমরা বিয়ের স্থান পরিবর্তন করে মহাবালিপুরম করার সিদ্ধান্ত নিয়েছি।’

ভারতীয় এক প্রতিবেদনে জানা গেছে, নয়নতারা-বিগনেশের বিয়ে মহাবালিপুরমের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে। নির্ভরযোগ্য সূত্র অনুসারে, অনুষ্ঠানটি ভোর ৪ টা থেকে ৭ টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় থাকছে জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান; যেখানে তারকারা উপস্থিত থাকবেন।

পুরো বিয়ের অনুষ্ঠানের শুটিং হবে এবং যা সম্প্রচার হবে নেটফ্লিক্সে। পরিচালক গৌতম বাসুদেব মেনন বিবাহের দিকনির্দেশনা এবং নকশা দেখবেন, এটিই তথ্যচিত্রে প্রকাশ হবে। যদিও বিষয়টি এখনো গুঞ্জন সীমাবদ্ধ, আর এমনটা হলে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এটাই হতে যাচ্ছে প্রথম ঘটনা।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। গেল বছর এই জুটির বাগদান সারার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।

সান নিউজ/কেএমএল:

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা