কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে
বিনোদন

কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে

সান নিউজ ডেস্ক: এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব। তার ভাষায়—‘কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’এ নিয়ে শোবিজ অঙ্গনের তারকারাও কয়েকটি ভাগে বিভক্ত হয়েছেন।

আরও পড়ুন: ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪১

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে পারফরম্যান্সের সময়ে অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত গায়ক কেকে।গত ৩১ মে সন্ধ্যায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু নিয়ে জোর সমালোচনা চলছে। নেটিজেনরা দায়ী করছেন আয়োজকদের অব্যবস্থাপনা ও অপরিণামদর্শিতাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দেব বলেন, ‘গ্রামেগঞ্জে বা কোনো মলে যখন মিউজিক লঞ্চ হয়, আমার ক্ষেত্রেও যেভাবে লোক আসে আমারই ভয় লাগে। কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাদের ভালোবাসা। শিল্পীকে দেখার তাগিদ; এটা সরকারের দোষ, এটা পুলিশের দোষ নাকি আয়োজকদের দোষ তা জানি না।’

ব্যাখ্যা করে দেব বলেন—‘আমরা সবসময়ই বলি, এটা সরকারের দোষ। কিন্তু তা তো আসলে নয়। পুলিশ গিয়ে তো সারাক্ষণ দেখবে না কোথায় কত লোক জমায়েত হয়েছে। তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয়। সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হবে। করোনার সময়ে বিধিনিষেধ থাকার পরও প্রচুর মানুষ নিয়ে মিছিল হয়েছে। তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটামাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না। এটা যদি ভুল হয় তাহলে সবকটা ভুল। কিন্তু আগেরগুলো যদি ঠিক হয় তাহলে এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।’

উল্লেখ্য, গতকাল সংগীতশিল্পী কেকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কড়া সমালোচনা করেন রাজ্যপাল। তার বক্তব্য, ‘নজরুল মঞ্চে কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সংকটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি।’ পাল্টা তৃণমূলের আক্রমণ, বিজেপির সুরে কথা বলছেন রাজ্যপাল। এরপরই এমন বক্তব্য দিলেন দেব।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা