শুভশ্রীর স্বামীকে ইঙ্গিত করে মিমির অভিযোগ
বিনোদন

শুভশ্রীর স্বামীকে ইঙ্গিত দিলেন মিমি

বিনোদন ডেস্ক : সম্প্রতি শেষ হয়েছে বহুল আলোচিত ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনার কারণে দিনক্ষণ পেছানো হলেও আয়োজন করা হয়েছিল ধুমধাম করে, উৎসবের জাঁকজমকে ভাটা পড়েনি।

আরও পড়ুন : আইন মেনেই বিদেশ গেছেন হাজী সেলিম

গত ২৫ এপ্রিল ছিল নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন।

সেদিন তারার মেলা বসেছিল চলচ্চিত্র উৎসবে। এ সময় বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, রাজ চক্রবর্তী, অভিনেতা রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎসহ উপস্থিত ছিলেন টালিউডের একঝাঁক তারকা।

কিন্তু টালিউড হার্টথ্রুব অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে কোথাও দেখা মেলেনি। চলচ্চিত্র উৎসব নিয়ে ক্ষোভ জানিয়েছে মিমি। তার অভিযোগ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডাস্ট্রির কেউ তাকে আমন্ত্রণই জানায়নি।

আরও পড়ুন : নর্থ সাউথের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সাংসদ মিমি চক্রবর্তী বলেন, আমার লেটারবক্সে একটা আমন্ত্রণপত্র এসেছিল। কিন্তু তার পর ইন্ডাস্ট্রির কেউ ফোন করে আমাকে যাওয়ার কথা বলেননি। আমি জানিও না, কবে কী ইভেন্ট হয়েছে, কবে কী প্রেস কনফারেন্স হয়েছে। আমাকে কেউ জানায়নি। সে জন্য আমি যাইনি। আগে আমাকে ডাকা হলে আমি নিশ্চয়ই যেতাম।

ক্ষুব্ধ মিমি বলেন, মমতা ব্যানার্জি তো এ দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওনার পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না। এটাই দুঃখ লাগে যে, কেউ আমাকে ডাকেননি। যারা চলচ্চিত্র উৎসবের দায়িত্বে ছিলেন, একটা ফোন তো দূরের কথা, কেউ একটা মেসেজও করেননি।

আয়োজকদের প্রতি মিমির এমন আক্রমণের পর দর্শকদের কাঠগড়ায় পরিচালক রাজ চক্রবর্তী। কারণ চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন রাজ। টালিউডে গুঞ্জন শুভশ্রীর স্বামী রাজকে টার্গেট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মিমি।

আরও পড়ুন : তেল নিষেধাজ্ঞা চায় না হাঙ্গেরি

রাজ চক্রবর্তী এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

প্রসঙ্গত, একসময় মিমি আর রাজের সম্পর্ক নিয়ে টালিপাড়ায গুঞ্জন ছিল। পরে তাদের বিচ্ছেদ হয়। রাজ-শুভশ্রীর প্রেম নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মিমি। যদিও দুপক্ষই এখন সেসবে ইতি টেনেছেন।

রাজ বিয়ে করেছেন শুভশ্রীকে। নতুন করে রাজকে নিশানা করা পুরনো বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দেওয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা