মৃত্যুর আতঙ্কে আমির খানের মেয়ে
বিনোদন

মৃত্যু আতঙ্কে আমির খানের মেয়ে

বিনোদন ডেস্ক : ভয়াবহ সময় পার করছেন ভারতীয় বলিউডের সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। প্রতিটা মুহূর্তে তাকে ঘিরে ধরছে মৃত্যুর আতঙ্ক। এজন্য সারারাত ঘুমাতেও পারছেন না। প্রায়শই তার দম আটকে আসছে।

আরও পড়ুন : ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই

ইরা নিজেই ইনস্টাগ্রামে এমন সমস্যার কথা জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে স্নান করলে মানসিকভাবে সুস্থ বোধ করেন তিনি। তাই স্নান করে এসে ভেজা চুলে ঘরের জামা পরে একটি ছবি পোস্ট করলেন আমির এবং রীনা দত্তের কন্যা। সঙ্গে দীর্ঘ লেখা লিখলেন।

ইরা লিখেছেন, ‘প্যানিক এবং প্যানিক অ্যাটাক ভিন্ন। অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি অ্যাটাক ভিন্ন। আমার এখন অ্যাটাক হচ্ছে। এটা আগেরবারের থেকে একেবারে আলাদা। আমার মনোরোগ বিশেষজ্ঞকে জানিয়েছি। আগে যেটা মাসে দু’একবার হত, তা এখন রোজ হচ্ছে।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

বিশেষ করে রাতে। তাই ঘুম হচ্ছে না। বুক ধড়ফড় করছে। দম বন্ধ হয়ে আসছে। মাঝে মাঝেই কেঁদে উঠছি। মনে হচ্ছে, খুব খারাপ কিছু একটা ঘটবে। ভীষণ আতঙ্ক হচ্ছে।’

ইরার কাতর আর্তি, ‘আমি ঘুমাতে চাই!’ তিনি জানান, যখন অ্যাটাক শুরু হয়, সেটি ক্রমশ বাড়তে থাকে। তখন নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ইরা। কী জন্য আতঙ্ক হচ্ছে, তার কারণ খোঁজার চেষ্টা করেন।

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

অনুসারীদের কাছেও ইরা জানতে চাইলেন, কারও এ রকম সমস্যা হয় কিনা। যদি হয় তাহলে বিলম্ব না করে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক আগে থেকেই কাজ করছেন ইরা। ‘অগতসু ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী গড়ে তুলেছেন এই তরুণী। এর মাধ্যমে অনুসারীদের অনেককেই সাহায্য করেছেন ইরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

চুরির সময় বাধায় আঙুল হারাল চোর, নিয়েও গেল দুই ফোন

ঝালকাঠির রাজাপুরে চুরি করতে গিয়ে এক চোর গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের...

বাংলাদেশি কর্মীদের জন্য সৌদিতে বড় সুবিধা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মা...

রাজধানীতে অভিযানে ৪৬৬ আটক, মাদক উদ্ধার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত...

হাজার কোটি টাকার প্রকল্পেও পানি সংকটে খুলনাবাসী    

খুলনা শহরের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে প্রায় ২ হাজার ৫৫৮ কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা