শেহনাজ গিল হচ্ছেন সালমানের নায়িকা?
বিনোদন

সালমানের নায়িকা শেহনাজ গিল?

বিনোদন নিউজ ডেস্ক : ভাইজান খ্যাত সালমান খানের হাত ধরে ক্যাটরিনা কাইফ, জারিন খান, সোনাক্ষী সিনহার পর এবার বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ গিল।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

বিগ বস থেকে জনপ্রিয়তা কুড়িয়েছেন আগেই। সর্বশেষ প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি।

প্রথম থেকে শেহনজাকেই বেশ পছন্দ সালমানের। এমনকি সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের পাশেও দাঁড়িয়ে ছিলেন সালমান। এবার শেহনাজকে সালমান দিতে চলেছেন নতুন ক্যারিয়ার।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সালমান ও শেহনাজের বলিউডে অভিষেকের গল্প। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালমান নাকি স্পষ্ট করে শেহনাজকে জানিয়েছেন, তুমি সিনেমায় অভিনয়ের জন্য যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারো। এমনকি শুটিংয়ের দিনক্ষণ তুমিই ঠিক করবে।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

তবে সালমানের কোন সিনেমায় শেহনাজকে দেখা যাবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সালমানের কাভি ইদ কাভি দিওয়ালি ছবিতেই শেহনাজের অভিষেক হতে পারে শোনা যাচ্ছে।

তবে এ ছবির একমাত্র নায়িকা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে তিনি থাকবেন কি না, তা নিয়ে এখনো সঠিক খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা