বলিউডের, কোরিওগ্রাফার, সরোজ, খান ,আর ,নেই,
বিনোদন

সরোজ খান আর নেই

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার ও নৃত্য পরিচালক সরোজ খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকা সরোজ খান মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ভারতের সংবাদ সংস্থা এএনআই'য়ের তথ্য অনুযায়ী, ৩ জুলাই ভোররাতের দিকে তার হার্ট অ্যাটাক হয়।

সম্প্রতি তার করোনা পরীক্ষা করা হয়েছিল, তবে তার রিপোর্ট নেগেটিভ আসে। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির অভিজ্ঞ নৃত্য পরিচালকদের মধ্যে বেশ জনপ্রিয় একজন ছিলেন সরোজ খান।

১৯৪৮ সালে জন্ম নেয়া সরোজ খানের বলিউড ক্যারিয়ার শুরু হয় শিশু শিল্পী হিসেবে। পঞ্চাশের দশকে ব্যাক আপ নৃত্যশিল্পী হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি।

এরপর ৭০-এর দশকে সহকারি নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন সরোজ খান। কোরিওগ্রাফার হিসেবে দুই হাজারের বেশি গানের কোরিওগ্রাফি করেছেন তিনি।

১৯৮০-এর দশকে শ্রীদেবী ও মাধুরি দিক্ষিতের মত বলিউড তারকাদের সাথে কাজ শুরু করার পর বলিউডে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। শ্রীদেবী ও মাধুরি দু’জনই হিন্দি সিনেমার অত্যন্ত জনপ্রিয় কিছু গানে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন।

দেবদাস সিনেমার ‘দোলা রে দোলা’, তেজাব সিনেমার ‘এক, দো, তিন’ গানগুলোর কোরিওগ্রাফি করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। সেরা কোরিওগ্রাফির জন্য তিনবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও পান। সূত্র- বিবিসি বাংলা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা