বিনোদন

অস্কারে আমন্ত্রিত হৃতিক, আলিয়া

বিনোদন ডেস্ক:

একঝলক টাটকা অক্সিজেন পেল বলিউড। করোনা সংক্রমণ, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু, স্বজনপোষণ বিতর্ক পেরিয়ে অস্কারের আমন্ত্রণ এল বলিউড পাড়ায়। অস্কার ২০২০ বা দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স বিশ্বের ৮১৯ জন তারকাকে আমন্ত্রণ জানিয়েছে। সেই তালিকায় রয়েছে বলিউড তারকাদের নামও।

কারা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়? অভিনয় দুনিয়া থেকে হৃতিক রোশন, আলিয়া ভাট ছাড়াও এই আমন্ত্রণে সামিল কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা, শর্ট ফিল্ম পরিচালক নিস্তা জৈন, অমিত মধেশিয়া, ভিজুয়াল এফেক্ট সুপারভাইজার বিশাল আনন্দ, সন্দীপ কমল-সহ আরও অনেকেই। আলিয়া অবশ্য গত বছরও আমন্ত্রণ পেয়েছিলেন ‘গাল্লি বয়’-তে অভিনয়ের সুবাদে। যদিও জোয়া আখতারের এই ছবি মনোনয়নের প্রথম পর্বেই ছিটকে গিয়েছিল।

প্রসঙ্গত, প্রতি বছর অস্কারের আয়োজন করে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আমন্ত্রিতরা আমন্ত্রণ গ্রহণের পরে অস্কারের ভোটাধিকার পাবেন।

২০২০-র অস্কার অ্যাকাডেমি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। চলতি বছরে নারী প্রতিনিধিত্বের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে এই পুরস্কার মঞ্চ। সেই অনুযায়ী এ বছর পুরস্কার বাছাই এবং ভোটাধিকারে যারা ডাক পেয়েছেন তাদের ৪৫ শতাংশই নারী। ২০১৬ তে শুরু হওয়া #অস্কারসোহাইট বিতর্ককে সামনে রেখেই এই লক্ষ্যপূরণ, সে কথা বলাই বাহুল্য।

অপর দিকে, ২০২০-র অস্কারে থাকছেন ৭৫ জন মনোনীত প্রার্থী, ১৫ জন পুরষ্কার বিজয়ী, প্রযুক্তি বিভাগে পুরস্কৃত ৫ জন বিজেতা।

বলিউড ছাড়া বিশ্বের সমস্ত শিল্প ক্ষেত্র যেমন অভিনয় থেকে শুরু করে পোশাক ডিজাইনারদের নামও আমন্ত্রিতের তালিকায় রাখা হয়েছে। বলিউডের হৃতিক, আলিয়া ছাড়া হলিউড থেকে আমন্ত্রিত হয়েছেন আনা দে আরমাস, ব্রায়ান টাইরি হেনরি, ফ্লোরেন্স পুগ, লেকেথ স্ট্যানফিল্ড, বেনি ফিল্ডস্টেইন এবং কনস্ট্যান্স ইউ। পরিচালকদের মধ্যে রয়েছেন লুলু ওয়াং, অ্যারি আস্টার, টেরেন্স ডেভিস এবং ম্যাথু ভন।

এ বারের অস্কার নিয়ে অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন এক বিবৃতিতে জানান, "আমরা খুশি, করোনা আবহেও পুরস্কার মঞ্চ আয়োজন করার সুযোগ পেয়ে। বড়, ছোট ছবি থেকে শিল্পের সমস্ত দিক হয়ে বিজ্ঞানের আঙিনার সমস্ত সেরা আরও এক বার আমাদের মঞ্চ আলোকিত করবেন। সারা বিশ্বের চলচ্চিত্র যাতে আরও সমৃদ্ধ হতে পারে এটাই অ্যাকাডেমির লক্ষ্য।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা