এবার, বন্ধ, হচ্ছে, কফি, উইথ, করণ!,
বিনোদন

বন্ধ হচ্ছে 'কফি উইথ করণ'!

বিনোদন ডেস্ক:

নবীন নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বড় ধরনের ধাক্কা খায় বলিউড। আর বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হচ্ছেন মানুষ।

যার মধ্যে করণ জোহর, যশরাজ ফিল্মস, সালমান খান এবং মহেশ ভাট-দের নাম রয়েছে সবার আগে। ফলে সুশান্তের মৃত্যুর পর থেকেই করণ জোহরদের ওপর রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন ভক্তরা।

এবার সেই প্রভাব পড়ল কফি উইথ করণ নামে জনপ্রিয় একটি টক শো-এর ওপরও।

জানা গেছে, সংশ্লিষ্ট চ্যানেল এবার কফি উইফ করণ-এর সম্প্রচার ভারতে বন্ধ করে দিতে চাইছে। ভারতবর্ষে সংশ্লিষ্ট সংস্থার কোনও চ্যানেলেই যাতে আর কফি উইফ করণ-এর সম্প্রচার না হয়, সে ব্যাপারে তোড়জোড় শুরু করা হয়েছে। কফি উইথ করণ-এর কাউচে বসে বার বার তারকারা বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ।

করণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনও বিতর্কে জড়ান কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া কখনও আবার আলিয়া ভাট, ক্যারিনা কাপুর খান, দীপিকা, সোনম কাপুররা। ফলে কফি উইথ করণ-এর বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে ঘৃতাহুতি পড়লো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর।

কফি উইফ করণ শোতে বসে 'কে সুশান্ত' বলে সঞ্চালককে পালটা প্রশ্ন করেন আলিয়া ভাট। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রমোশনে হাজির হয়ে ঘটে ওই ঘটনা। কিন্তু সুশান্তের মৃত্যুর পর করণের শো-এর ওই পুরনো ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকে বিতর্ক শুরু হয়ে যায় ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে।

প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর পর মামি ফিল্ম ফেস্টভ্যালের বোর্ড থেকে ইস্তফা দেন করণ জোহর। করণের পাশাপাশি আলিয়া ভাট, সোনম কাপুর, সোনাক্ষী সিনহাদেরও নাম করেও জোরদার বিতর্ক শুরু করেন নেট নাগরিকরা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা