'নো, ল্যান্ডস, ম্যান,' ছবিতে, এবার, ফরিদুর, রেজা, সাগর,
বিনোদন

'নো ল্যান্ডস ম্যান' ছবিতে এবার ফরিদুর রেজা সাগর

বিনোদন ডেস্ক:

'নো ল্যান্ডস ম্যান' ছবিতে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন ইমপ্রেস গ্রুপের ফরিদুর রেজা সাগর। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে।

সম্প্রতি বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত এ ছবিটির সঙ্গে যুক্ত হয়েছিলেন অস্কার, বাফটা ও গ্র্যামী জয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানও। ছবিতে তিনি থাকছেন ছবিটির সঙ্গীত পরিচালক ও সহ-প্রযোজক হিসেবে। ছবিটিতে প্রযোজক হিসেবে আছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। এছাড়া, একাধিক ব্যক্তি প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে যুক্ত আছেন।

দক্ষিণ এশীয় এক ব্যক্তির জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে 'নো ল্যান্ডস ম্যান' ছবির কাহিনী, অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে পরিচয়ের পর যার জীবনের যাত্রা জটিল আকার ধারণ করে। ছবির শুটিং হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে।

'নো ল্যান্ডস ম্যান' ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাহসান রহমান খান, ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মঞ্চ অভিনেত্রী মেগান মিশেল (এটি তার প্রথম ফিচার ছবি)।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা