আলিয়া-রণবীর
বিনোদন

বিয়ের পিঁড়িতে আলিয়া-রণবীর

সান নিউজ ডেস্ক : বলিউডের আলোচিত লাভ বার্ডস আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের বিয়ে নিয়ে নানা সময়ে নানান গুঞ্জন শোনা গেছে। সর্বশেষ গুঞ্জন হলো- রণবীর এবং আলিয়া চলতি মাসেই বিয়ে করছেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

সব ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিলই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সময় আলোচিত এই তারকা জুটি। তবে আলিয়া ভাটের দাদুর শারীরিক অবস্থা দেখে বিয়ে এক-দু’দিন এগিয়েও আনা হতে পারে।

আলিয়া ভাট-রণবীর কাপুরের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর দাদু এন রাজদান-এর শারীরিক অবস্থা মোটেই ভালো নেই। তাই তার একান্ত ইচ্ছা নাতনির বিয়ে দেখে যাওয়ার। জানা গেছে, আলিয়া ভাটের দাদু নাকি রণবীরকে খুবই ভালোবাসেন। তাই চার হাত এক হতে দেখতে চান।

তবে কোনো ডেস্টিনেশন ওয়েডিং অথবা বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসছে না আলিয়া ভাট ও রণবীর কাপুরের। অতিথিদের তালিকাও থাকবে লিমিটেড। আলিয়া-রণবীরের পরিবার এবং একান্ত ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ আমন্ত্রিত থাকবেন না।

এখন পর্যন্ত যা জানা গেছে রণবীর কাপুরের পৈত্রিক বাড়িতেই বসবে রানিলার বিয়ের আসর। তবে সাত দিনব্যাপী অনুষ্ঠান হবে না। খুব বেশি হলে দু’দিনেই বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ হবে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ঘুমন্ত তরুণকে কুপিয়ে হত্যা

বিয়ের পর আলিয়া উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তার প্রথম হলিউড ছবি হার্ট অফ স্টোন এর শ্যুটিং শুরু করবেন। অন্য দিকে, রণবীরও রশ্মিকা মন্দানার সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল এর কাজ শেষ করবেন।

রণলিয়া’র প্রথম ছবি ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে চলতি বছর সেপ্টেম্বরেই। পরিচালনায় অয়ন মুখোপাধ্যায়। রণবীর এবং আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, নাগার্জুন, ডিম্পল কপাডিয়া এবং মৌনী রায়কেও দেখা যাবে এই ছবিতে। তবে এখন আপাতত বিস্ময়ের পর বিস্ময়, দেখা যাক রণলিয়ার বিয়ে নিয়ে আর কী কী চমক অপেক্ষা করছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা