‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জিতলেন পাকিস্তানী আরুজ আফতাব
বিনোদন

‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জিতলেন পাকিস্তানি আরুজ

বিনোদন নিউজ ডেস্ক : সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ বিজয়ী হয়েছেন পাকিস্তানের শিল্পী আরুজ আফতাব।

আরও পড়ুন : পানির অপচয়রোধ ও যত্ন নেওয়ার পরামর্শ

আরুজ সুফি ঘরানার ‘মহব্বত’ গানের জন্যই ‘গ্লোবাল পারফরম্যান্স বিভাগে’ সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী। জিও নিউজ এক সংবাদে এ তথ্য জানিয়েছে।

২০০৫ সালে জন্মভূমি পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান আরুজ। সংগীত নিয়ে পড়াশোনা শুরু করেন বার্কলি কলেজ অফ মিউজিকে। ২০১৪ সালে মুক্তি পায় তার প্রথম গানের অ্যালবাম ‘বার্ড আন্ডার ওয়াটার’।

প্রথম অ্যালবাম থেকেই নজরে পড়েছিলেন আরুজ। এমনকি তার প্রথম অ্যালবাম চার্ট বাস্টারেও বেশ কিছু দিন জায়গা করে নিয়েছিল। তিনি গজল ও শাস্ত্রীয় সংগীতে পারদর্শী।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় সব মন্ত্রীর পদত্যাগ

তবে যে গানের জন্য গ্র্যামি পেলেন আরুজ, সেই ‘মহব্বত’ গানটি সারা বিশ্বের সংগীত প্রেমীদের মুগ্ধ করেছিল। শুধু তাই নয়, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সামার প্লে লিস্টের তালিকাতেও ছিল আরুজের এই গান।

সেরা নতুন শিল্পী বিভাগে আরুজ আফতাবের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অলিভিয়া রদ্রিগো, ফিনিয়াস, দ্য কিড লারোই এবং জিমি অ্যালেন।

আরও পড়ুন : প্রাথমিকে ছুটি বাড়ছে না

প্রসঙ্গত, ১৯৯৬ সালে বেস্ট ট্র্যাডিশনাল ফোক অ্যালবাম ও বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবামের জন্য গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিলেন আরেক পাকিস্তানী উস্তাদ নুসারত ফতেহ আলি খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

মাতৃত্বের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত সামান্থা

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের নতুন অ...

নবম পে স্কেলে ইনক্রিমেন্টে চার ক্যাটাগরির প্রস্তাব

নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিব...

পদত্যাগের দাবি বাদ, ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ ক...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা