কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সব মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার মন্ত্রিসভা থেকে সব সদস্য পদত্যাগ করেছেন।

মন্ত্রিসভার ২৬ সদস্য রোববার রাতে এক বৈঠকের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর বিবিসি।

তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেননি।

এদিকে প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপাসেও পদত্যাগ করে টুইটারে বলেন, তিনি আশা করছেন, ‘এটি জনগণ এবং সরকারের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সহায়তা করবে।’

অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গত বৃহস্পতিবার মধ্যরাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। এসময় প্রেসিডেন্টের বাসভবনেও ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী গুলি এবং টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে দেশটিতে গত শনিবার থেকে ৩৬ ঘণ্টার কারফিউ চলমান আছে। সোমবার সকাল পর্যন্ত তা বজায় থাকার কথা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রসঙ্গত, স্বাধীন হওয়ার ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারছেনা। এমন অবস্থায় বাংলাদেশের কাছে ২৫ কোটি ডলার ঋণ চেয়েছিল দেশটি। কিন্তু এতে কোনো সাড়া মেলেনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা