ছবি- সংগৃহিত
বিনোদন

মঞ্চ কাঁপাচ্ছেন ময়ূরী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সোনালি যুগের অবসানের পর অর্থাৎ নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে অশ্লীল ছবির আগ্রাসন শুরু হয়। আর সে সময়ের ঢালিউডে ঝড় তোলেন সুঠাম দেহের অধিকারী এক নায়িকা, যার নাম ময়ূরী।

চলচ্চিত্রে আগমনের পরই আলোচিত হন ময়ূরী। তখন এই অভিনেত্রীকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশকিছু অশ্লীল ছবিতে দেখা যায়। এরপর প্রায় ১০ বছর দাপিয়ে অভিনয় করেন ময়ূরী।

বছর খানেক আগেও গণমাধ্যমকে ময়ূরী জানিয়েছিলেন, তিনি সংসার নিয়েই ব্যস্ত। স্বামী-সন্তান আর ধর্মকর্ম করে তার সময় কাটে। কিন্তু এবার জানা গেছে নতুন খবর যে অর্থ উপার্জনের জন্য সার্কাসে নাচেন তিনি।

আরও পড়ুন: বুবলীর সঙ্গে রাজ!

বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলে মেলা আয়োজিত হয়। সেই মেলায় অন্যতম আকর্ষণ থাকে সার্কাস। এসব সার্কাসেই নাচেন ময়ূরী। সংবাদমাধ্যমকে তিনি নিজেই তথ্যটি জানিয়েছেন।

তিনি বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে চলতে গেলে সংসারে টাকা লাগবে। পেটের জন্যই তো আমরা সবাই পরিশ্রম করি। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে। তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে অভিনয় করি।’

ময়ূরী আরও জানান, তিনি লায়ন অলিম্পিক সার্কাস দলের সঙ্গে পারফর্ম করেন। বললেন, ‘তারা আমাকে যোগ্য সম্মান দিয়ে অনুষ্ঠানে নেয়। হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করি। কেউ কখনো বাজে মন্তব্য করেনি। উল্টাপাল্টা ধারণা করে না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা