ছবি- সংগৃহিত
বিনোদন

পদত্যাগ করলেন উইল স্মিথ

বিনোদন ডেস্ক: অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স -এর সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন অভিনেতা উইল স্মিথ। ২৮ মার্চ অস্কারের ৯৪তম আসরে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় দেন উইল স্মিথ। পরবর্তী সময়ে এটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

শুক্রবার (১ এপ্রিল) এক বিবৃতি স্মিথ বলেছেন, ‘৯৪তম অস্কার আসরে আমার আচরণ ছিল হতাশাজনক, দুঃখের এবং অমার্জনীয়। আমি যাদের কষ্ট দিয়েছি সেই তালিকাটা অনেক বড় এবং এর মধ্যে ক্রিসের পরিবার, অনেক বন্ধু, ভালোবাসার মানুষ, উপস্থিত দর্শক এবং দেশ বিদেশের অনেকেই রছেন। আমি অ্যাকাডেমি বিশ্বাস ভঙ্গ করেছি। আমি অন্য মনোনয়নপ্রাপ্ত এবং বিজয়ীদের তাদের অসামান্য কাজের জন্য পুরস্কার পাওয়ার আনন্দ উদযাপন করা থেকে বঞ্চিত করেছি। আমি দুঃখিত।’

আরও পড়ুন: সৃজিতের নতুন নায়িকা মুনমুন

এদিকে অ্যাকাডেমি সভাপতি ডেভিড রুবিন জানিয়েছেন, তারা উইল স্মিথের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। তবে তার বিরুদ্ধে বিধি-নিষেধ ভঙ্গের ব্যাপারে পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন থাকবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল অস্কারের আসর। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। মঞ্চে অভিনেতা উইল স্মিথের স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে কৌতুক করেন তিনি। তবে বিষয়টি হালকাভাবে নেননি দর্শকসারিতে বসে থাকা উইল স্মিথ। মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে কষে এক থাপ্পড় মারেন এই অভিনেতা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা