সামান্থা রুথ প্রভু
বিনোদন

ফের আইটেম গানে সামান্থা

সান নিউজ ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু আবারও আরও একটি নতুন আইটেম গানে। প্রথমবার আইটেম গানে দেখা যায় পুষ্পা দ্য রাইজ সিনেমায়। ২০২১ সালের ডিসেম্বরে ও আন্তাভা, ও আন্তাভা শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ হয়।

আরও পড়ুন: টিপুকে হত্যার মাস্টারমাইন্ডসহ গ্রেফতার ৪

মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে গানটি। প্রশংসিত হয় সামান্থার নাচ। শুধু তাই নয়, বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল এটি।

কাতুবাকুলা রেন্ডু কাদাল সিনেমা অভিনয় করছেন সামান্থা। সিনেমাটির আইটেম গানেও নাচতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এমনটিই প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলারের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিচালক বিগনেশ শিবান নির্মিতব্য সিনেমাটিতে সামান্থা ছাড়াও আরও অভিনয় করছেন জয় সেতুপতি ও নয়নতারা। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে কাতুবাকুলা রেন্ডু কাদাল সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। বর্তমানে চেন্নাইয়ে সিনেমাটি দৃশ্যধারণের কাজ চলছে।

প্রসঙ্গত, এক যুগের ক্যারিয়ারে প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সামান্থা। অভিনেতার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি তিনি।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুধু চলচ্চিত্র নয়, সামান্থা বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। সেখানেও তার চাহিদা আকাশচুম্বী। তাকে সর্বশেষ পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ও আন্তাভা, ও ও আন্তাভা গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন মজিলি খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার কাতুবাকুলা রেন্ডু কাদাল, শকুন্তলম’এবং ইংরেজি ভাষার অ্যারেঞ্জমেন্ট অব লাভ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা