ছবি- সংগৃহিত
বিনোদন

অর্থনৈতিক সংকটে অভিষেকের পরিবার

বিনোদন ডেস্ক: গত ২৩ মার্চ দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি ও কন্যা সাইনা।

এদিকে কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে অর্থ কষ্টে দিন কাটছে অভিষেক চ্যাটার্জির পরিবারের। শুধু তাই নয়, অভিষেকের চারিত্রিক বিষয় নিয়েও নেতিবাচক খবর উড়ছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিয়ে অভিষেকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী সংযুক্তা। লেখার শুরুতে সবার কাছে অনুরোধ জানিয়ে সংযুক্তা চ্যাটার্জি বলেন, ‘সাইনা (মেয়ে) ও আমাকে এই কঠিন সময়ে একটু পার্সোনাল স্পেস দিন। এই শোকে আমাদের একটু একা থাকতে দিন।’

আরও পড়ুন: ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর ট্রেলার প্রকাশ

অভিষেকের পরিবার অর্থ কষ্টে আছেন। এই বিষয়ে সংযুক্তা বলেন, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও চ্যানেলে যে গুজব রটেছে, দয়া করে তা বিশ্বাস করবেন না। অভিষেক অসাধারণ একজন মানুষ ছিলেন। আমাদের ছেড়ে অভিষেক চলে গেছে। কিন্তু পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গেছে। অভিষেকের কাছে পরিবারই সব ছিল। অভিষেকের অবর্তমানে আমাদের যাতে কোনো কষ্ট না হয় সেই বিষয়টি নিশ্চিত করে গেছে।’

সংযুক্তা চ্যাটার্জি আরও বলেন, ‘অভিষেকের কঠোর নীতিবোধ ছিল। জীবনে কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চায়নি। এই মুহূর্তে অভিষেকের সেই নীতিগুলোকে মর্যাদা জানানো উচিত। অভিষেকের আশীর্বাদে আমি নিজেও আর্থিকভাবে স্বাবলম্বী। আমি যুক্তরাজ্যভিত্তিক একটি ফিনটেক সংস্থায় কর্মরত আছি। অভিষেকের পরিবারের কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। তার কোনো প্রাক্তন সহ-কর্মীও সাহায্যের প্রস্তাব নিয়ে আসেননি। এসবই মিথ্যা খবর। অভিষেকের চরিত্রে কখনো দাগ লাগেনি। এই ধরনের খবরে তার আত্মা কষ্ট পাবে। দয়া করে আমরা অভিষেককে একজন অসাধারণ মানুষ হিসেবে মনে রাখি। আমরা যাতে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারি, তার জন্য আপনাদের কাছে এই একটাই অনুরোধ। ট্রেন্ডিং গুজব থেকে দূরে থাকুন।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা