বিনোদন

‘কেজিএফ চ্যাপ্টার ২’এর ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক: বহু অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর ট্রেলার। যশের পাশাপাশি সিনেমাতে রয়েছেন সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডন।

রোববার (২৭ মার্চ) তামিল ও কন্নড় ভাষায় ট্রেলারটি মুক্তি পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তেলুগু ভাষাতেও শিগগিরই মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর ট্রেলার।

এর আগে, ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ চ্যাপ্টার ১’। আশি কোটি টাকায় তৈরি সিনেমাটি ওই বছর আড়াইশ কোটি টাকার ব্যবসা করেছিল।

আরও পড়ুন: ঢাকা মাতাবেন এ আর রহমান

এবার আসতে চলেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। পুরোনো গল্পের সূত্র ধরেই ট্রেলার শুরু হয়। দেশের প্রধানমন্ত্রী হিসেবে রবিনা ট্যান্ডনের চরিত্রকে দেখানো হয়। তারপরই আধিরা হিসেবে সঞ্জয় দত্তকে দেখা যায়। শেষে আসেন নায়ক যশ। লড়াই আর হিংসাকে যেন অন্য মাত্রায় পৌঁছে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে কেজিএফ ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছিলেন পরিচালক প্রশান্ত নীল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা