জাহারা মিতু ও শাকিব খান
বিনোদন

শাকিব সবচাইতে বড় ব্র্যান্ড

সান নিউজ ডেস্ক: সুপারস্টার শাকিব খানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে জাহারা মিতু লিখেছেন, কখনো নায়িকা হবো স্বপ্ন দেখিনি, কখনো বাংলা ছবিতে অভিনয় করবো কল্পনাও করিনি। কাউকে ছোট করছি না। কিংবা কাউকে অসম্মানও করছি না।

আরও পড়ুন: বলিউডের যেসব সিনেমা অস্কারে

কিন্তু এটাই ধ্রুব সত্য শাবনূর-রিয়াজ জুটির পর বাংলা চলচ্চিত্র নিয়ে আমিসহ আমার পরিবার কিংবা আমার যাদের সাথে বেড়ে ওঠা তাদের কাউকেই আর আগ্রহ প্রকাশ করতে দেখিনি। নিজের পড়ালেখা, ফ্যাশন ডিজাইনিং এর ক্যারিয়ার এতোকিছু সামলাতে গিয়ে আর মিডিয়ার খোঁজ-খবরও তেমনটা রাখা হতো না।

আমার মতে মিডিয়ার সবচাইতে স্মার্ট জায়গা হলো খেলার উপস্থাপনা। আপনি মাকাল ফলের মতন সুন্দর হলে আর যাই হোক খেলা নিয়ে কথা বলতে পারবেন না, আপনাকে হতে হবে চৌকষ এবং সুক্ষ্ম জ্ঞানসম্পন্ন। তাই সবচাইতে পছন্দের জায়গা ক্রীড়া উপস্থাপিকা হিসেবে বেশ ফুরফুরে দিন কাটাচ্ছিলাম। খেলা ভালোবাসি অনেক এজন্যই হয়তো, তবে সেই কাজটা খুব মন দিয়ে করতাম। তাই ইচ্ছা ছিলো নিজের স্বপ্নের ওই জায়গাতেই কাজ করার।

২০১৮ সাল থেকেই একের পর এক বেশ কয়েকটি ছবির অফার ফিরিয়েছিলাম, নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না বলে। তবে যখন শাকিব খানের নাম শুনলাম, আমি সময় নিলাম। বাংলাদেশের সবচাইতে বড় ব্র্যান্ড, যার নামে পুরো একটা ইন্ডাস্ট্রি টিকে আছে। আর কোনো ইন্ডাস্ট্রি একজন মাত্র সুপারস্টার টিকিয়ে রেখেছেন কিনা আমার জানা নেই, একজন মানুষের পক্ষে একটা ইন্ডাস্ট্রি কখনো ধরে রাখাও সম্ভব নয় বলে আমার বিশ্বাস ছিলো। একটা ইন্ডাস্ট্রি সফল তখনই হয় যখন একাধিক সুপারস্টার নিজেদের মধ্যে কাজ নিয়ে প্রতিযোগিতা করে।

কিন্তু শাকিব খান একাই ধরে রেখেছেন এই ইন্ডাস্ট্রি। তার সাথে প্রতিযোগিতা অনেক পরের কথা, তার আগে-পিছেও কেউ আপাতত নেই। সেই শাকিব খানের সাথে কাজের অফার ফিরিয়ে দেয়ার সাধ্য আমার কেন... কারোরই নেই। ইদানিং দেখি শাকিব খানকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেন, আমি দেখি আর হাসি। এটাইতো শাকিব খানের পাওয়ার, যার নাম মুখে নিয়েই অনেকে সস্তা মনোযোগ পাওয়ার চেষ্টা করে। কারণ শাকিবইতো সবচাইতে বড় ব্র্যান্ড।

আরও পড়ুন: দুইদিনেই আয় ৩০০ কোটি ছাড়ালো!

শাকিব খান এখন একটা বিশেষণ, যার শেষে ভাই, চাচা, আঙ্কেল কিছুরই প্রয়োজন নেই। শাকিব শাকিবই।আর প্রত্যেক শিল্পীর উচিত নিজেকে ঠিক এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা। একজন নায়ক শাকিব কিংবা ব্যক্তি শাকিবকে নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না। তাও অব্যক্ত কিছু কথা আজ বললাম।

সাম্প্রতিকসময়ের সবচেয়ে বড় সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা। মানুষ আপনাকে এত ভালোবাসে যে আপনি চিন্তাই করতে পারবেন না। আগামীতে দারুণ সব ছবি দিয়ে দর্শককে বিনোদন দেওয়া আপনার দায়িত্ব। আপনি গড গিফটেড মানুষ। আপনার জীবন আরও বেশি আনন্দে পূর্ণ হয়ে উঠুক... শুভ জন্মদিন, আমার প্রথম নায়ক শাকিব খান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা