স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী ৩১ মার্চ
বিনোদন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী ৩১ মার্চ

বিনোদন ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে করতে যাচ্ছে খ্যাতিমান ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ।

আরও পড়ুন : ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন

প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্বপন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, জয় বাংলার জয় উৎসব শিরোনামে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে থাকছে বিশ্বখ্যাত ড্রোন শো।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এর মাধ্যমে দেখানো হবে, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম। পদ্মাসেতু, মেট্রোরেলসহ দেশব্যাপী নানা উন্নয়নের চিত্র ফুটে উঠবে।

বাংলাদেশে এবারই প্রথম কোনো ড্রোন শো’র আয়োজন করা হচ্ছে। পরে সাস্কৃতিক পর্বে সংগীত পরিবেশনায় করবেন সংগীত তারকা সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, শাহিন সামাদ, শুভ্রদেব, এই প্রজন্মের শিল্পি সানিয়া সুলতানা লিজা এবং কোনাল।

আরও পড়ুন : ইমরান খানের পতন কেবল আনুষ্ঠানিকতা?

রাজধানীর হাতিরঝিলে আগামীকাল ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সুবর্ণজয়ন্তীর এই অনুষ্ঠান। এরই মাধ্যমে শেষ হবে বাংলাদেশ স্বাধীনতার সমাপনী অনুষ্ঠান বলে জানান তিনি।

অনুষ্ঠানের উদ্যোক্তা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সহোযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান চলাকালে বিকেল থেকে হাতিরঝিলে বন্ধ থাকবে গাড়ি চলাচল।

আরও পড়ুন : কনসার্টে সরকার প্রধান !

বাংলাদেশে ইভেন্ট অর্গানাইজের ক্ষেত্রে স্বপন চৌধুরী বরাবরি চমক দেখিয়েছেন । আদনান সামী, শাহরুখ খান, জুননসহ বিশ্বখ্যাত সুপারস্টারদের নিয়ে কনসার্ট আয়োজনে তিনি বরাবরই সাফল্যের সাক্ষর রেখেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা