বিনোদন

অবশেষে মন্দিরার স্বপ্ন পূরণ

সান নিউজ ডেস্ক: বর্তমানে টেলিভিশনের প্রিয়মুখ ও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। চ্যানেল আইয়ের সেরা নাচিয়ের ২০১২ সালের দ্বিতীয় রানার আপ হন তিনি। এরইমধ্যে অভিয়ের নৈপুণ্যে দেখিয়ে ছোট পর্দায় নিজের ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত ২

বড় পর্দায় কাজ করার জন্য একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও আগ্রহী ছিলেন না মন্দিরা। তার লক্ষ্য ছিল মানসম্মত গল্পে নায়িকা হওয়ার জন্য। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে এ অভিনেত্রীর।

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন মন্দিরা। এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মন্দিরা বলেন, আমার স্বপ্ন অবশেষে পূরণ হলো। মনপুরা যখন মুক্তি পায়, তখন আমি সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছি। সিনেমাটি আমার মনে গেঁথে আছে। মিডিয়াতে কাজ শুরুর পর থেকেই স্বপ্ন ছিল শ্রদ্ধেয় সেলিম ভাইয়ের সিনেমায় কাজ করব।

আগামী মাস থেকে কাজল রেখা সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: অভিনেতা অভিষেক আর নেই

প্রসঙ্গত, সেরা নাচিয়ে খ্যাত মডেল, অভিনেত্রী মন্দিরা ২০১২ সাল থেকে মিডিয়াতে কাজ করছেন। ওয়াহিদ আনামের নির্দেশনায় প্রতিযোগিতা নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এরপর বিভিন্ন পরিচালকের নির্দেশনায় তিনি মোশাররফ করিম, তাহসান, আফরান নিশোর বিপরীতেও অভিনয় করেছেন।
চ্যানেল আইতে প্রচারিত শুকনো পাতার নুপুর ধারাবাহিকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন মন্দিরা। এটি নির্মাণ করেছিলেন শাহজাদা মামুন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা