বিতর্কে জড়িয়েছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (ছবি: সংগৃহীত)
বিনোদন

আলিয়ার ‘গাঙ্গুবাঈ’ বিতর্ক

বিনোদন ডেস্ক: মুক্তির আগে আবারও বিতর্কে জড়িয়েছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সঞ্জয়লীলা বনশালি পরিচালিত এ সিনেমায় ‘গাঙ্গুবাঈ’কে দেখানো হয়েছে, যৌনকর্মী হিসেবে। এতে চরম ক্ষুব্ধ হয়েছে তার পরিবার।

‘গাঙ্গুবাঈ’ এর দত্তক-সন্তান বাবুরাওজি শাহ এ নিয়ে বিশাল ক্ষোভ প্রকাশ করেছেন। খবর: হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়, হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’-এর ওপর ভিত্তি করে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমা তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালি।

এদিকে গাঙ্গুবাইয়ের পরিবারের অভিযোগ- মুম্বাইয়ের কাথিয়াওয়াড়ির বাসিন্দা গঙ্গা হরিজীবনদাস ওরফে গাঙ্গুবাঈকে যেভাবে এই সিনেমায় বর্ণনা করা হয়েছে, তা একেবারেই সঠিক নয়।

গঙ্গা হরিজীবনদাসের ছেলে বাবুরাওজি শাহ বলেন, আমার মাকে যৌনকর্মীতে পরিণত করেছেন সঞ্জয়লীলা বনশালি। এখন লোকে তাকে নিয়ে বাজে কথা বলছে।

গাঙ্গুবাঈ-এর পারিবারিক আইনজীবী দাবি করেন, ‘গাঙ্গুবাঈকে ডন হিসেবে ছবিতে দেখানো হয়েছে। তাকে খুব খারাপভাবেই সিনেমায় দেখানো হয়েছে। এর কোনও ভিত্তি নেই। এটা নোংরামি। একজন সমাজকর্মীকে, যৌনকর্মী হিসেবে ছবিতে দেখানো হলো। কোন পরিবার এটা সহ্য করবে?’

তিনি জানান, আগেই আদালতে একটা মামলা হয়েছে। বাবুরাওজি শাহই যে গাঙ্গুবাঈয়ের ছেলে, আদালতে সেই প্রমাণও পেশ করেছেন। তবে এখনও বিষয়টি বিচারাধীন রয়েছে।

আইনজীবীর অভিযোগ, এখন পরিচিতজনরা গাঙ্গুবাঈয়ের পরিবারের দিকে প্রশ্নের আঙুল তুলছে। বারবার জিজ্ঞেস করছে গাঙ্গুবাঈ সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী। পরিবারের সকলে মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

আরও পড়ুন: বিশ্বরঙ বাসন্তী সুন্দরী নীলাঞ্জনা

এদিকে গত বছর আদালতে একটা মানহানির মামলা দায়ের করেন গাঙ্গুবাঈয়ের দত্তকসন্তান বাবুরাওজি শাহ। এর জেরে সঞ্জয়লীলা বনশালি এবং আলিয়া ভাটের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে তুমুল আলোচিত ও সমালোচিত এ চলচ্চিত্রটি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা