বিনোদন

বিয়ে করবেন সমস্যা নাই, পথ তো ক্লিয়ার করবেন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সম্প্রীতি বিয়ে করেছেন এই লাস্যময়ী নায়িকা। সেই বিয়ে নিয়ে বিতর্কের শেষ নেই পেয়েছেন আইনি নোটিশও।

পরীমনির প্রথম বিয়ের ডিভোর্স ও দ্বিতীয় বিয়ের বৈধতা জানতে চেয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নোটিশ পাঠিয়েছেন কুমিল্লা বারের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। আগামী সাত কর্মদিবসে নোটিশের উত্তর না এলে পরীমনি ও তার স্বামী শরীফুল রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই নোটিশের প্রসঙ্গে লাইভে এসে হিরো আমল বলেন, দশ বছর আগে যদি পরীমনির বিয়ে হয়ে থাকে, এতোদিন পর কেন আপনি উকিল নোটিশ পাঠাবেন? এর আগে যখন বিয়ে করেছিল তখন আপনি কোথায় ছিলেন? এখন নিশ্চই ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছেন, না হলে মোটা অংকের টাকা চান!

আরও পড়ুন: বর্ণ বৈষম্যের দেশে হিরো আলম

এ বিষয়ে তিনি আরও বলেন, আপনারা তো সবাই জানেন উনি (পরীমনি) সন্তানসম্ভবা, মা হতে চলছে। এই দুঃসময়ের কেন ভাই আপনি হট্টগোল পাকালেন? এর আগেও তো আমার আপু দুই তিনটি বিয়ে করছে, তখনতো উকিল নোটিশ দিলেন না?

পরীমনিকে সাবধানতা অবলম্বন করার ইঙ্গিত দিয়ে হিরো আলম বলেন, বিয়ে করবেন সমস্যা নাই, পথ ক্লিয়ার করে বিয়ে করেন। যাতে কেউ কথা না বলতে পারে। জানেন তো- আমরা ভাইরাল পারসন, কিছু করলে বাতাসের আগে ছড়ায়। এতে আমাদের সম্মানের ক্ষতি হয়। তাই বিয়ে করার আগে পথ ক্লিয়ার করে বিয়ে করতেন।

আরও পড়ুন: করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

তামিমা আর নাসিরের উদাহারণ টেনে কুমিল্লা বারের ওই আইনজীবীর উদ্দেশে হিরো আলম বলেন, তামিমার আগের স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার মামলা করেছে। ওই ঘটনায় তোলপাড় হয়ে গেছে। এ রকম কোন ইস্যু বানিয়ে আপনি কি ভাইরাল হতে চান? নাকি টাকা চান? দেশে কী পরিস্থিতি শুরু হয়ে গেল বুঝলাম না, ডিভোর্স না দিয়ে বিয়ে করছে। যাই হোক, আপনারা কেউ আর এমন ভুল করবেন না।

একই লাইভে নিজের কাজ প্রসঙ্গেও হিরো আলম জানান, সামনে তার তিনটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলো- বউ জামাইয়ের লড়াই, নষ্টের কষ্ট এবং টোকাই। এছাড়াও মার্চ মাস থেকে নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। কলকাতাতেও সিনেমা নির্মাণ করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা