আলিয়া ভাট
বিনোদন

যেভাবে ‘গাঙ্গুবাই’ হয়ে ওঠেন আলিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রীতি এই লাস্যময়ী নায়িকার গঙ্গুবাই সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। ট্রেইলার মুক্তি পাওয়ার পর অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আলিয়া এখন ‘গঙ্গুবাই’। মুম্বইয়ের যৌনপল্লী কামাথিপুরার দাপুটে কর্মী। নতুন ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির যে চরিত্রের জন্য বদলে গেছেন আলিয়া নিজেই। সৌজন্যে মীনা কুমারী!

বেশ কয়েক দশকে বলিউডের রাজপাট ছিল যার হাতে, সেই ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীই এখন আলিয়ার পাখির চোখ। পরিচালক সঞ্জয় লীলা বানসালির নির্দেশ, কালজয়ী নায়িকার ঢঙেই অতীতের নায়িকাদের চলন-বলন, আভিজাত্য তুলে আনতে হবে নিজের অভিনয়ে। অক্ষরে অক্ষরে সেটাই মেনেছেন আলিয়া।

আরও পড়ুন: শ্রাবন্তীকে নিয়ে ফের বিতর্ক

মীনা কুমারীর ছবি তাই মন দিয়ে দেখেছেন আলিয়া। তার কথায়, যেভাবে পর্দায় মীনা কুমারী ফুটিয়ে তুলতেন নানা অভিব্যক্তি, যেভাবে গান গাইতেন, যেভাবে তার দু’চোখ ভরা থাকতো দুঃখে, তবু মুখের ভাষায় ফুটে উঠতো মানসিক জোর, সবটাই আমায় শিখে নিতে বলেছিলেন সঞ্জয় স্যার। আমিও সেটাই করেছি।

শুধু মীনা কুমারী নন, যৌনপল্লীর কর্ত্রীর চরিত্র জীবন্ত করে তুলতে শাবানা আজমির দ্বারস্থ হয়েছেন আলিয়া। যৌনপল্লীর কাহিনিতে শাবানার ‘মান্ডি’ ছবিটিও দেখেছেন গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির নায়িকা।

সেই ছবিতে শাবানা ছাড়াও ছিলেন আলিয়ার মা সোনি রাজদান। দেখেছেন পরিচালক সঞ্জয়ের আগের সবকটি ছবিও। সেই অধ্যবসায় বিফলে যায়নি। সঞ্জয় লীলা বানসালি ও বাকি গোটা ইউনিট বলছে, এ ছবিতে নাকি তাক লাগিয়ে দেওয়ার মতো অভিনয় করেছেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, কর্মক্ষেত্রে বহ্মাস্ত্র সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আলিয়া রণবীর। শিগগিরই ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও অভিনয় করেছেন। ছবিটি হিন্দি, তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা