কঙ্গনা রানাউত
বিনোদন

হিজাব নিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। ভারতে যে কোনো আলোচিত ঘটনা ঘটলেই সেই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় কঙ্গনাকে।

ভারত যখন কর্ণাটকের হিজাব কাণ্ডে উত্তাল, যেই ইস্যু ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও; সে বিষয়ে কঙ্গনা নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।

কঙ্গনার এই মন্তব্য পছন্দ হয়নি বলিউডের বরেণ্য অভিনেত্রী শাবানা আজমির। তিনি জবাবে বললেন, যত দূর আমি জানি, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরেপক্ষ দেশ, তাই তো?

আরও পড়ুন: বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া

প্রসঙ্গত, বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে অনেকদিন ধরেই জটিলতা দেখা যাচ্ছে। এমনকি বিষয়টি নিয়ে আদালতে মামলাও দাখিল হয়েছে। এর মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়।

যেখানে দেখা যায়, এক ছাত্রী বোরকা হিজাব পরে কলেজে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয় বিজেপির একদল সমর্থক। এসময় তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষুব্ধ পরিবেশ তৈরি করে। তাদের সামনে প্রতিবাদ জানিয়ে ওই তরুণী ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন।

এই ঘটনায় ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয় ও প্রতিবাদের ঝড় ওঠে। বিষয়টি নিয়ে ভারতীয় কবি ও লেখক জাভেদ আখতার প্রতিবাদ জানিয়ে টুইট করেন, আমি কোনোদিনই হিজাব বা বোরকার সমর্থন করি না। সেই মনোভাব এখনও আমার বদলে যায়নি। তবে সম্প্রতি কর্ণাটকের কলেজে স্বল্প সংখ্যক মেয়েদের ওপর একদল দুষ্কৃতি যেভাবে চড়াও হলো, সেই ঘটনার তীব্র নিন্দা করছি। তবে তারা অসফল। কিন্তু আমার প্রশ্ন, এটাকেই কি পুরুষত্ব বলে! গোটা ঘটনায় আমি একেবারেই হতাশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা