বিনোদন

কখনও এফডিসিতে যাবো না

বিনোদন ডেস্ক: অভিমানী চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেছেন, ‘আমি চাই আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়ন। সবাই ভালো কিছু করুক। সংগঠন এগিয়ে যাক। আমি তাদের সবার স্বার্থে সব সময় আছি। এটাই আমার জন্য সত্য। কিন্তু এখন চূড়ান্তভাবে কাদা–ছোড়াছুড়ি হচ্ছে। এসব আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এসব অবস্থায় আমি চেষ্টা করব আর কখনও এফডিসিতে আর পা না দিতে।’

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। এর আগে শপথ অনুষ্ঠান নিয়েও মন খারাপ করেছিলেন রুবেল। তিনি সহ-সভাপতি হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জিতলেও তাকে শপথ অনুষ্ঠান বিষয়ে কেউ জানাননি বলে জানান তিনি।

শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে সদ্য বিজয়ী রুবেল বলেন, ‘অনেকবার নির্বাচন করে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। সেসব নির্বাচনে যা দেখেছি, সেই তুলনায় এবারের নির্বাচনের মতো এমন নোংরামি কোনো দিনও দেখিনি।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় ন্যায় পথে থাকার চেষ্টা করেছি। আমি কোনো দিন নোংরা রাজনীতির মধ্যে যাইনি। জীবনে কোনো দিন কারও সঙ্গে বেয়াদবি করেছি, খারাপ ব্যবহার করেছি, সেই নজীর আমার নেই। কিন্তু এখন নিজেদের মধ্যে একে অন্যকে নিয়ে এটা-সেটা বলা হচ্ছে, এসব অন্যায়ের মধ্যে আমি নেই।’

অভিমানী রুবেল বলেন, ‘যখন ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলাম, তখন আমি নির্বাচন না করলে ওই পদে কেউ নির্বাচন করতেন না। সমিতির সাবেক সভাপতি হিসেবে আহমেদ শরীফ ভাইয়ের সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। মান্না সাহেবসহ অনেকের সঙ্গে সমিতিতে কাজ করেছি। এবারও সবই ঠিক ছিল কিন্তু কোথায় যেন নোংরামি চরম আকার ধারণ করেছে। সারা দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করে। আমি হাসাহাসির পাত্র হতে চাই না।’

তিনি আরও বলেন, নির্বাচন শেষ হলেও আর কোনো প্যানেল থাকে না। তখন সবাই শিল্পী। নির্বাচনের পর সবাই আমরা সমান কিন্তু এই সমান শব্দটা কেন যেন আমরা এখন আর মেনে নিতে পারছি না। যে কারণে এখন অনেকের কথাবার্তার মধ্যে আক্রমণাত্মক ভাব দেখা যায়। এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলার মনোভাব অনেকের মধ্যেই বিদ্যমান নেই। এটা শিল্পীদের থাকার দরকার।’

প্রসঙ্গত, রুবেল ১৯৬২ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ২২ বছর বয়সে পরপর দুইবার যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় ২৬ বছর বয়সে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজিত ও শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন । তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন রুবেল।

প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। রুবেলের উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে উত্থান পতন, উদ্ধার, বীরপুরুষ, বজ্রমুষ্টি, ও ভণ্ড। শিল্পী সমিতিতে একটানা ১২ বছর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। দায়িত্ব পালন করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও। এবারের শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের হয়ে সহ-সভাপতি পদের প্রার্থী হন চিত্রনায়ক রুবেল। ডিপজলের সঙ্গে জয়ী হয়েছেন তিনিও।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা