ছবি- সংগৃহিত
বিনোদন

মুখোশের আড়ালে প্রভা

বিনোদন ডেস্ক: এবার নতুন রূপে দেখা মিলবে ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার।

বিলাসী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মুখোশের আড়ালে নামের নাটকে দেখা যাবে তাকে। নাটকটির গল্প ভাবনা ইমরান হোসেন মিশুর। এর চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান টিংকু।

এতে প্রভার বিপরীতে অভিনয় করেছেন সজল। নাটকটির নির্বাহী প্রযোজক মৌসুমী হামিদ। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের সহজ সরল সুন্দরী মেয়ে রুক্সি। তার স্বপ্ন সিনেমার নায়িকা হবে।

এ নিয়ে সারাদিন তার জল্পনা-কল্পনার শেষ নেই। কিন্তু তার এই স্বপ্ন সফল হবে কীভাবে তা সে জানে না। এমনই এক সময় আশার আলো হয়ে সামনে এসে দাঁড়ায় তারই প্রতিবেশী রবিন। রবিন ঢাকা শহরে থাকে, মাঝে মধ্যে গ্রামে আসে। রুক্সির মনের স্বপ্নপূরণের চেরাগ জ্বালিয়ে দেয় রবিন! তার সঙ্গে মিডিয়ার অনেক নামকরা পরিচালকদের সঙ্গে সম্পর্ক আছে, এই বলে রুক্সিকে পটিয়ে ফেলে!

এভাবেই টান টান উত্তেজনা নিয়ে এগুতে থাকে ‘মুখোশের আড়ালে’ নাটকের গল্প। এতে সজল-প্রভা ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার, শাওন, অরণ্য, পৃথিবী, নিকিতাসহ আরও অনেকে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউ...

ওয়াশিংটনকে বার্তা দিয়ে বেইজিংয়ে শি-পুতিন বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠি...

হামে থামছে না শিশুমৃত্যু

দেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট...

ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এই প্রতিপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা