দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা (ছবি: সংগৃহীত)
বিনোদন

ফের বিয়ে করলেন সারিকা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন আবারও বিয়ে করেছেন। পাত্র আহমেদ রাহি, তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট। গত ০২-০২-২০২২ তারিখে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বিয়ে প্রসঙ্গে সারিকা বলেন, গত বছরের ডিসেম্বরের ১২ তারিখে দুই পরিবারের সম্মতিতে আমরা বাগদান সম্পন্ন করি। এ বছরের ২ ফেব্রুয়ারি একটা চমৎকার তারিখ ছিল তাই ওই দিন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলাম। সবাই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। খুব শিগগিরই আবার কাজে ফিরব।

এদিকে ২০১৪ সালের আগস্ট মাসে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন সারিকা। বিয়ের এক বছরের মধ্যে তার কোলজুড়ে আসে কন্যা সন্তান। ২০১৬ সালে মাহিম করিম ও সারিকার মধ্যে বিচ্ছেদ ঘটে।

২-০২-২০২২ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা (ছবি: সংগৃহীত)

উল্লেখ, একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপন করার মাধ্যমে ২০০৬ সাল থেকে সারিকা মিডিয়াতে পথ চলা শুরু করেন। বিজ্ঞাপনটিতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

আরও পড়ুন: অস্কারে মনোনয়ন পেলেন যারা

পরে মডেলিং এর পাশপাশি হুট করেই নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে যান তিনি। আশুতোষ সুজনের পরিচালনায় সেই নাটকের নাম ছিল ‘ক্যামেলিয়া’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা