বিনোদন

জায়েদকে নিয়ে সিদ্ধান্ত আসছে

সাননিউজ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন আদালত।

আজ প্রযোজক সমিতির স্টাডি রুমে ১৮ সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে চলছে বৈঠক।

এর মধ্যে নির্বাচনী ফলাফলে বিজয়ী জায়েদ খান সাধারণ সম্পাদক হলেও আপিল বোর্ডের রায়ে এ পদে শপথ নিয়েছেন নিপুণ। তবে গতকাল সোমবার হাইকোর্ট আপিল বোর্ডের রায় স্থগিত করে জায়েদকে সাধারণ সম্পাদক পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন।
তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ। আগামীকাল শুনানি শেষে আসবে রায়।

জায়েদ খানকে ঘিরে চাপা উত্তেজনা দেখা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়। আজ মঙ্গলবার এফডিসিতে প্রবেশ করে জানা গেলো, শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতাদের প্রবেশ করতে না দেওয়াসহ নানা ইস্যুতে তার ওপর নাখোশ সংগঠনগুলো। তাদের নেতারা আজ বসেছেন জরুরি বৈঠকে। পাশাপাশি এফডিসির এমডির ব্যাপারেও নিজেদের অবস্থান জানাবেন তারা৷

জানা গেছে, বৈঠক থেকে জায়েদ খানকে নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। এমনকি তাকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে।

সাননিউজ/এমআরএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা