বিনোদন

আবারও মুখোমুখি আরবাজ-মালাইকা

বিনোদন ডেস্ক: আবার একসঙ্গে দেখা গেছে বলিউডের আলোচিত সাবেক দম্পতি মালাইকা অরোরা ও আরবাজ খানকে। ছেলে আরহান খানকে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে দেখা হয় তাদের। আরহান খান বিদেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনার জন্য ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রোববার মালাইকাকে ধূসর রঙের জ্যাকেট এবং টাইট প্যান্ট পরে দেখা গেছে। পায়ে স্পোর্টস সু ও মাথায় খোঁপা বেঁধে খুব ক্যাজুয়াল লুকে ধরা দেন এ নায়িকা। ডেনিম জিনসের সঙ্গে সাদা টি-শার্ট পরেছিলেন আরবাজ। মহামারি করোনা সতর্কতায় দুজনের মুখেই ছিল মাস্ক। আরহানের পরনে সবুজ ট্র্যাক স্যুট। হাতে জ্যাকেট ছিল।

মালাইকাকে আলিঙ্গন করতে দেখা যায় আরহানকে। তাকে দেখতে আসা অন্যদেরও শুভেচ্ছা জানান তিনি। মালাইকাকে সাবেক স্বামী আরবাজের সঙ্গে
কথা বলতে দেখা যায়।

ইনস্টাগ্রামে এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে এ ভিডিও শেয়ার করা হয়েছে। নেটিজেনরা আরবাজ ও মালাইকার ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

আরবাজ ও মালাইকার ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন— ‘বাবা-মা হিসেবে ছেলের জন্য যেভাবে তারা দায়িত্ব পালন করছেন, তা ভালোবাসি’।

কেউ কেউ লিখেছেন— ‘সহ-অভিভাবকত্ব’ সঙ্গে ভালোবাসার ইমুজি জুড়ে দিয়েছেন।

কেউ লিখেছেন— ‘দেখে ভালো লাগছে, তারা একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ’।

প্রসঙ্গত ১৯ বছর বৈবাহিক সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। আরবাজ ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ডেটিং করছেন। তবে ছেলে আরহানের দায়িত্ব মা-বাবা দুজনেই সামলান।

সান নিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা