ছবি-সংগৃহিত
বিনোদন

শাহরুখের পাশে ঊর্মিলা

বিনোদন ডেস্ক: প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখের ‘দোয়া’র একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। লতার মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ আসলে কী করছিলেন, কেনই বা করছিলেন, তা সঠিক না জেনে তুমুল সমালোচনা করছেন বহু মানুষ।

এই বিতর্কেই এবার কিং খানের পাশে দাঁড়ালেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতোন্ডকর।

রোববার সন্ধ্যায় শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রার্থনার অঙ্গ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন কিং খান। তাকেই কেউ কেউ থুতু বলে ভুল করায় বিতর্কের শুরু।

মুসলিম রীতি অনুযায়ী, প্রয়াত যে ব্যক্তির জন্য ‘দোয়া’ করা হচ্ছে, তাকে লক্ষ্য করে ফুঁ দেওয়া হয়। আসল সত্যিটা মনে করিয়েই কিং খানের পাশে দাঁড়িয়েছেন ঊর্মিলা।

সমাজকে দুষে বলেছেন, আমাদের সমাজের এতখানি অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! হায়রে সমাজ!

প্রসঙ্গত, লতার জন্য শাহরুখের প্রার্থনার যে ভিডিওটি প্রকাশ্যে আসে, তাতে দেখা যায় ‘দোয়া’র পরে মাস্ক নামিয়ে দু’ঠোঁট সরু করলেন শাহরুখ। এরপরেই বিজেপি নেতা অরুণ যাদব প্রশ্ন তোলেন, প্রয়াত শিল্পীর মরদেহে কি তবে থুতু ছেটালেন শাহরুখ।

নিমিষে উত্তাল হয়ে ওঠে নেটমাধ্যম। কিংবদন্তি গায়িকাকে অপমান করছেন তিনি— এমন অভিযোগ তুলে শাহরুখকে সরাসরি আক্রমণ করেন অনেকেই।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা