চিত্রনায়িকা নিপুণ
বিনোদন

এবার আপিলে যাচ্ছেন নিপুণ

বিনোদন ডেস্ক: এবার আপিলে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে আপিল করবেন নায়িকা।

নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান সোমবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাব। আজকে তো সম্ভব হচ্ছে না। আগামীকালই আপিলে আবেদন করব।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে দেওয়া আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: হাইকোর্টে নিপুণের পদ স্থগিত

একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের সাধারণ সম্পাদক পদও স্থগিত করেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে নিপুণকে আপিল বোর্ড বিজয়ী ঘোষণা করলে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। শিল্পী সমিতির ৩৮ বছরে প্রথম নারী সাধারণ সম্পাদক হলেন নিপুণ।

এর আগে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে জয়ী ঘোষণা করেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। একই সাথে শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খানের প্রার্থীতা বাতিল করা হয়েছে। যিনি প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছিলেন।

আরও পড়ুন: ৩ বার আলহামদুলিল্লাহ বললেন জায়েদ

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আপিল বোর্ডের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংএ জায়েদ খানের বিরুদ্ধে এই সিদ্ধান্তের বিষয়ে তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ছাড়াও মোহাম্মদ হোসেন ও নিপুণ। তবে চলচ্চিত্রের সবগুলো সংগঠন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত করায় বৈঠকে তাকে ডাকা হয়নি।

কিন্তু বৈঠকে হাজির হননি অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু। এই বৈঠকে উপস্থিত না থাকার কথা তিনি আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানসহ চারজনকে আইনি নোটিশও দিয়েছেন জায়েদ খান। বাকিরা হলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এই আইনি নোটিশটি পাঠানো হয়েছে।

এর আগে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তার। তিনি নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ এনেছেন ইসি পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও। অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সমাজকল্যাণ মন্ত্রী ও সচিব বরাবর দিক নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছিলেন আপীল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। সেই চিঠির প্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর আপিল বোর্ডকে নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী আপিল বোর্ড সংশ্লিষ্টরা শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে জরুরি এক বৈঠক ডাকা হয়। এতে উপস্থিত থাকতে বলে আপিল বোর্ড চিঠি দেয় অভিযোগকারী সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান ও চুন্নুসহ দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন, বি এইচ নিশান, শিল্পী সমিতির নব নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে। কিন্তু ৪টায় শিল্পি সমিতির অফিসে তালা ঝুলতে দেখা যায়। পরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আপিল বোর্ডের সভা হয়।

আরও পড়ুন: ‘ইলিয়াস কাঞ্চনের আলোয় আলোকিত হবে চলচ্চিত্র পরিবার’

এর আগে এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘২৯ জানুয়ারির পর আপিল বোর্ডের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে আপিল বোর্ড মেয়াদ উত্তীর্ণ। তারা কি করে নির্বাচনের বৈঠক ডাকতে পারে, আমার তা প্রশ্ন। আপিল বোর্ড ২৯ তারিখ বিকেল ৫টার পর আপত্তি নিষ্পত্তি করেছে এবং নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছেন। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ। তারা এখন যা করছেন সব অবৈধ।’

এর আগে ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২৪) মেয়াদের নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১টি। অপরদিকে তার নিকট প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার বিপরীতে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১), সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২), সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪), আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫), দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩), কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩), কার্যকরী পরিষদ পদে রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা