ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর (ছবি: সংগৃহীত)
বিনোদন

‘ইলিয়াস কাঞ্চনের আলোয় আলোকিত হবে চলচ্চিত্র পরিবার’

বিনোদন প্রতিবেদক: এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে নতুন কমিটির শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রোববার নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করিয়েছেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর।

দায়িত্ব বুঝে নেওয়ার পর সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন ও নিপুণকে ফুল দিয়ে বরণ করেন মিশা সওদাগর।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েও চেয়ারে বসতে পারেননি চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আপিল বোর্ডের কাছে নিপুণের করা অভিযোগে প্রার্থিতা বাতিল হয় জায়েদের। এতে নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান নির্মাতা সোহানুর রহমান সোহান।

জায়েদের বিষয়ে মিশা সওদাগর বলেন, জায়েদ কী করবে সেটা তিনিই বলতে পারবেন। তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কিছু বলবো না।

প্রতিবার নির্বাচন কমিশনার শপথ পড়ালেও এবার এবারের সভাপতিকে শপথ পড়ান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।

এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রধান পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করার কারণে আলমগীর ভাইসহ অনেকেই আমাকে শপথ পড়ানোর জন্য অনুরোধ করেছেন। এটা আমি করতেও পারি। কারণ, বিদায়ী সভাপতি দায়িত্ব তুলে দেবেন নতুন সভাপতির কাঁধে। শপথ পড়ানোর মাধ্য দিয়ে সে কাজটি আমি করলাম।

ক্ষমতা হস্তান্তর করে মিশা সওদাগর বলেন, আপনাদের সবার প্রতি আমার সালাম, দোয়া ও ভালোবাসা রইল। বিশেষ করে অভিনন্দন জানাই, যারা আজকে জয়ী হলেন। আমি বরাবরই বলেছি, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটি মালা বদলের পালা। আজকে একটা মালা বদল অনুষ্ঠান হলো।

তিনি বলেন, আপনাদের সবার কাছে আমি শুধু একটি অনুরোধ করব, পেছনের দিকে যা ঘটে গেছে সেদিকে আমরা না তাকাই। আগামী দিনে কীভাবে সমৃদ্ধশালী শিল্পী সমিতি গড়া যায় সেই ব্যবস্থা আমরা করি।

ইলিয়াস কাঞ্চনের উদ্দেশে মিশা সওদাগর বলেন, আমি আপনাকে অনুরোধ করব, এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যেটা আগে হয়নি। আমি বিশ্বাস করি, আপনি আলোকিত মানুষ, আপনার আলোয় আলোকিত হবে পুরো চলচ্চিত্র পরিবার। আজকে সবাই এখানে থাকলে আমি খুশি হতাম। সবাই যাতে থাকে আপনি সেই কার্যকরী পদক্ষেপটাই নেবেন বলে আশা করি। আমি বিশ্বাস করি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল দৃষ্টান্ত স্থাপন করবে।

এদিকে নতুন কমিটি শপথ নেওয়ার আগেই ইলিয়াস কাঞ্চন জানিয়েছিলেন, তিনি মিশা সওদাগরকে উপদেষ্টা পরিষদের একজন হিসেবে আশা করেন। কারণ, মিশার অভিজ্ঞতা কাজে লাগালে সমিতি আরও উপকৃত হবে। এ বিষয়ে মিশা বলেন, প্রস্তাব পেলে অবশ্যই ভেবে দেখব। এ কমিটির যেকোনো সাহায্য লাগলে আমি পাশে আছি।

উল্লেখ, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয় পেলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোট কিনেছেন তিনি। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেন নিপুণ। এছাড়া লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার জন্য দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনতে চান নিপুণ

এ জন্য শনিবার বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ সেখানে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়েছে একইসঙ্গে অপর প্রার্থী নিপুণ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা