প্রধানমন্ত্রী- চিত্রনায়িকা নিপুণ (ছবি-সংগৃহীত)
বিনোদন

প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনতে চান নিপুণ

বিনোদন ডেস্ক: সদ্য অনুষ্ঠিত বহুল আলোচিত শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অবৈধ কাজের দায়ে জায়েদ খানের প্রার্থীতা বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণা করেছে আপিল বোর্ড।

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবে নতুন কমিটি।

চিত্রনায়িকা নিপুণকে বিজয়ী ঘোষণা পর অনুভূতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পীদের সঙ্গেই আছি। তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। শিল্পীদের উন্নয়নে কাজ করে যাব। নির্বাচনের আগে যেটা বলেছিলাম, এখনো সেটাই বলছি, এফডিসিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আসাই আমার প্রথম লক্ষ্য।’

গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় ঘোষণার পর গণমাধ্যমকে এ কথা জানান নিপুণ।

তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। গত ২৮ জানুয়ারি পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, তিনি আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।’

তিনি বলেন, ‘এটা সত্যি দারুণ ব্যাপার। আমি খুবই আনন্দিত ৩৮ বছরের সমিতির ইতিহাস নতুনভাবে লিখতে পেরে। আশা করি, ভবিষ্যতে হয়তো অন্য নারী শিল্পীরাও অনুপ্রাণিত হবেন।’

নিপুণ আরও বলেন, 'শিল্পী ও সত্যের জয় হয়েছে। শিল্পীদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা আমার পাশে আছেন, থাকবেন। আমি এই চেয়ারের জন্য নির্বাচনে আসিনি। আমি এসেছি শিল্পীদের পাশে দাঁড়াতে। খুব ভালো লাগছে এখন আমি শিল্পীদের পাশে দাঁড়াতে পারবো, অন্যায়ের প্রতিবাদ করতে পারবো।'

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয়ী হওয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক হচ্ছিল। নির্বাচনের পর থেকেই কাঞ্চন-নিপুণ পরিষদ অভিযোগ করে আসছে টাকা দিয়ে ভোট কিনেছেন জায়েদ খান।

এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ ফলাফল নিয়ে আপিল বোর্ডের কাছে অভিযোগ করেন। সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় আপিল বোর্ডকে।

আরও পড়ুন: আপিল বোর্ড মৃত: ক্ষিপ্ত জায়েদ খান

সেই পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড গতকাল শনিবার ( ৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা