ছবি-সংগৃহিত
বিনোদন

শপথ নেবেন নব নির্বাচিত সদস্যরা

বিনোদন প্রতিবেদক: সকল আলোচনা-সমালোচনার পর এসেছে সেই অন্তিম মুহূর্ত। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শিল্পী সমিতির স্টাডি রুমে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ নব নির্বাচিত সদস্যরা।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কিন্তু সাধারণ সম্পাদকের পদে ১৩ ভোটের ব্যবধানে জায়েদ খান জয় পেলেও অর্থের বিনিময়ে ভোট কেনায় শনিবার সন্ধ্যায় তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড।

আর তাতে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা নিপুন। এছাড়া এদিন চুন্নুর স্থলে নাদির খানকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণা করা হয়।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহনূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।

এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য। কার্যকরী পরিষদের নতুন বিজয়ীরা হলেন- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা