বিনোদন

জায়েদকে সাবধান করলেন নিপুণ

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিযোগ করেছেন, জায়েদ খান টাকা দিয়ে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তকর তথ্য প্রচার করছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন তিনি।

নিপুণ বলেন, হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।

তিনি আরও বলেন, যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। আমি বলব- আপনি আমার বিরুদ্ধে এ ধরনের নোংরামি থেকে বিরত থাকেন। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

জয় চৌধুরীকে উদ্দেশ করে নিপুণ বলেন, তুমি মাত্র সিনেমাতে এসেছো। তোমার উচিত এসব নোংরামি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া।আমি না জেনে বলছি না। আমার সোর্সের মাধ্যমে সব কিছু জানতে পারছি। জায়েদ খান টাকা দিয়ে এগুলো করাচ্ছেন।

আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে পণ্য দেবে সরকার

আইনানুগ ব্যবস্থা প্রসঙ্গে নিপুণ বলেন, দেখুন আমি কিন্ত কথায় কথায় বলি না যে, আইনি ব্যবস্থা নেব। গতকালও ফেসবুক গ্রুপে নিউজ করেছে, গ্রেফতার হওয়া নিপুণকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যারা এগুলো করছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আর আইনি ব্যবস্থা নেব কি না, তা সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। তাই পদটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তারা। ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা