বিনোদন

অভিনেত্রী তিশার জন্মদিন

বিনোদন ডেস্ক: নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন।

ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুখ নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ। অন্যবারের চেয়ে তিশার কাছে এবারের জন্মদিনটি একদমই ব্যতিক্রম। কারণ, এবারই প্রথম মেয়ে ইলহামকে নিয়ে জন্মদিন পালন করছেন তিনি। প্রথম প্রহরে কেটেছেন কেক।

রোববার (২০ ফেব্রুয়ারি) তিশার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি শেয়ার করেছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ছবিতে দেখা যায়, দুটি কেক এনেছেন ফারুকী। একটি তার পক্ষ থেকে, অন্যটি মেয়ে ইলহামের পক্ষ থেকে। মেয়ের ছবি শেয়ার না করলেও ছোট হাতে কেক কাটার একটি ছবি দেওয়া হয়েছে সেখানে।

আরও পড়ুন: এটিএম শামসুজ্জামানের প্রয়াণ

পোস্টের ক্যাপশনে ফারুকী লিখেছেন, আমার জীবনে যা কিছু পেয়েছি, তার মাঝে সেরা তুমি। ইলহামকে নিয়ে তোমার জন্মদিন পালন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে! হ্যাপি বার্থডে! ভালোবাসি তোমাকে!

তিশা ১৯৮২ সালের ২০ ফেব্রুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তবে রাজশাহীতে জন্মগ্রহণ করলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। ছোট এবং বড় দুই পর্দাতেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী। নাটক চলচ্চিত্র দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। সাবলীল অভিনয়গুণেই তিনি তার এ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

তিশা ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম হন। টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। যদিও গান দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। তিনিসহ রুমানা, নাফিজা ও কণা এ চারজন গঠন করেন ব্যান্ড দল অ্যাঞ্জেল ফোর। কিন্তু সে ব্যান্ড দলটি বেশিদূর এগোতে পারেনি।

১৯৯৮ সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে টেলিভিশনের পর্দায় তার অভিষেক হয়। নাটকটি রচনা করেন অনন্ত হীরা আর পরিচালনা করেন আহসান হাবীব। এরপর আর তাকে পেছনের দিকে তাকাতে হয়নি। একের পর এক অনেক জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা