বিনোদন

আবারও উত্তপ্ত এফডিসি

বিনোদন ডেস্ক: আবারও উত্তপ্ত এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আলোচনা সমালোচনা থামছেই না। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় আপিল বোর্ড মিটিং ডেকেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই মিটিংয়ের দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে।

তবে আগেই জানা গেছে, জায়েদ শনিবার এফডিসিতে উপস্থিত থাকবেন না ৷ এদিকে মিটিং শুরুর আগেই উত্তপ্ত এফডিসি প্রাঙ্গণ। চলছে জায়েদ খানের বিপক্ষে মিছিল ও বিক্ষোভ।

আরও পড়ুন: নোরার ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা

মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা দুপুর তিনটা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন। তারা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে আল্পনা এঁকে তাদের অধিকার হরণ করায় জায়েদের মিছিল করে বিচার দাবি করছেন। এ সময় ‘বিচার চাই, বিচার চাই, জায়েদ খানের বিচার চাই’ দাবিতে স্লোগান করেন তারা।

এদিকে মিটিংয়ের এক ঘণ্টা আগেও খবর পাওয়া যায় শিল্পী সমিতির কার্যালয় তালা মারা। দুজন পিয়নের কাউকে পাওয়া যাচ্ছে না। তাদের মুঠোফোনও বন্ধ।

এ প্রসঙ্গে জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমে বলেন, আজ স্বরসতী পূজা। এমনিতেই সমিতি বন্ধ। আজ পিয়নদের ছুটি। তাই হয়তো তাদের পাওয়া যাচ্ছে না।

আপাতত মিটিং কোথায় হবে তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বিজয়ী হন।

সেই নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তবে এই ফল মেনে না নিয়ে জায়েদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনেন নিপুণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা