ছবি- সন্ধ্যা মুখোপাধ্যায়
বিনোদন

সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি

বিনোদন ডেস্ক: সম্প্রতি করোনামুক্ত হয়েছেন নব্বই বছর বয়সী কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সোমবার ভারতের অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কিংবদন্তি গায়িকার।

বয়সজনিত নানান অসুখে ভুগছিলেন প্রবীণ সংগীতশিল্পী। পড়ে গিয়েছিলেন বাড়িতে। ফিমার বোন ভেঙে গিয়েছিল তার। গত ২৭ জানুয়ারি নবতিপর শিল্পীকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএমে। সেখানে কোভিড রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ গায়িকা করোনামুক্ত হলেও তার ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সারেনি। রয়েছে বয়সজনিত অন্যান্য শারীরিক জটিলতাও। ঊরুর হাড়ও ভাঙা। কিন্তু তার অপারেশন করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শুরুর দিকে চিকিৎসায় তেমন সাড়া দেননি সন্ধ্যা মুখোপাধ্যায়। তবে হাসপাতালে ভর্তির পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি। বরং সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল ছিলেন শিল্পী।

এদিকে লতা মঙ্গেশকরের প্রয়াণ সংবাদ এখনও জানানো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। করোনামুক্ত হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও যথেষ্ট দুর্বল তিনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা