বিনোদন

ইলিয়াস কাঞ্চনের ভোট দেয়ার মাধ্যমে শুরু শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক: সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চনের ভোট দেয়ার মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার (২৮) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

জানা গেছে, কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রতিদ্বন্দ্বী মিশা-জায়েদের প্যানেলের সব প্রার্থী সময়ের আগেই হাজির হয়েছেন। এসেছেন মিশা সওদাগর, জায়েদ খান, ডিপজল, সুচরিতা, অরুণা বিশ্বাস, নিপুণ, জায়েদ খান, ডিএ তায়েব। তাদের ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। এ সময় হাস্যজ্জ্বল মুখে ক্যামেরাবন্দি হন মিশা ও জায়েদ। আঙুল তুলে বিজয়ের 'ভি চিহ্ন' দেখান দুজনেরই। যেন আগাম জয়ের আভাস দিলেন তারা।

আরও পড়ুন: মিশা–জায়েদ প্যানেলে সমর্থন দেননি শাবনূর

এ সময় সাংবাদিকদের মিশা সওদাগর বলেন, ‘সকালে নির্বাচন কমিশন থেকে আমাকে ও কাঞ্চন ভাইকে ডেকেছেন। আমরা ব্যালট পেপার দেখেছি। ২৩৪ নম্বর ব্যালটে একটু ভুল ছিল। সেজন্য আমাদের সবার সম্মতিক্রমে সেটা বাতিল করা হয়েছে। নির্বাচনের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক। সবাই ভোট দেবেন।’

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাঞ্চন-নিপুণদের সাক্ষাৎ

প্রসঙ্গত, শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেলে লড়ছেন ৪২ জন চলচ্চিত্র অভিনয়শিল্পী। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে আছেন অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, ডি এ তায়েব, সাইমন, শাহনূর, নিরব, ইমন, আজাদ খান, পরীমনি, আরমান, আফজাল শরীফ, কেয়া, নানা শাহ, জেসমিন, সাঙ্কোপাঞ্জা, গাঙ্গুয়া ও সীমান্ত।

অন্যদিকে, মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলে আছেন ডিপজল, রুবেল, সুব্রত, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোজিনা, আলীরাজ, সুচরিতা, নাদির খান, অঞ্জনা, বাপ্পারাজ, আসিফ ইকবাল, চুন্নু, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, জাকির হোসেন, ফরহাদ হোসেন ও হাসান জাহাঙ্গীর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা