ছবি- সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়
বিনোদন

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

বিনোদন প্রতিবেদক: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপালে ভর্তি ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমনের কারণে শ্বাসকষ্টে ভুগছেন এই কিংবদন্তি গায়িকা।

বুধবার (২৬ জানুয়ারি) রাত থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় করোনা পরীক্ষা করা হয়। তবে এখনও রিপোর্ট হাতে আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যমে থেকে জানা যায় , ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় গায়িকাকে। ইতোমধ্যে তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। বর্তমানে উডবার্নের ১০৩ নম্বর কেবিনে ভর্তি আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, বুধবার রাত থেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি শিল্পী। জ্বর বেড়েই যাচ্ছিলো। পরিস্থিতি খারাপ দেখেই বাড়িতে না রেখে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা