হৃতিক রোশন ও কারিনা কাপুর খান
বিনোদন

ফের জুটি বাঁধছেন হৃতিক-কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম একটি হলো হৃতিক রোশন ও কারিনা কাপুর খান। ১৮ বছর পর ফের জুটি বাঁধছেন এই দুই তারকা।

‘কাভি খুশি কাভি গাম’, বা ‘ইঁয়াদে’ বা ‘মুজসে দোস্তি কারোগে’ সব সিনেমায় তাদের জুটিকে মানুষ পছন্দ করেছে। শেষ তারা একসঙ্গে কাজ করেছেন ২০০৩ সালে। ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এরপর মাঝখানে পার হয়ে গেছে ১৮টা বছর। একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে বলিউডে জোর খবর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই জুটি।

মাঝখানের ১৮ বছরে সাইফ আলি খানকে বিয়ে করে দুই সন্তানের মা কারিনা। ওদিকে সুজানের সঙ্গে বিয়ে, ডিভোর্স, দুই ছেলে নিয়ে এক যুগ পার করে ফেলেছেন হৃতিক রোশনও।

জানা গেছে, বলিউডের নামী প্রোডাকশন হাউস ‘জংলি পিকচার্স’-এর পক্ষ থেকে নতুন ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিক ও কারিনাকে। ছবির নামও ঠিক হয়ে গেছে। উলাজ। এই ছবির স্ক্রিপ্ট শুনতে রাজি হয়েছেন দুজনেই।

আরও পড়ুন: করোনামুক্ত হলেন পূর্ণিমা

শোনা যায়, দীর্ঘদিন মনোমালিন্য ছিল এই জুটির। এবার সব কিছু কাটিয়ে একসঙ্গে কাজ করবেন তারা। ছবির শুটিং বেশিরভাগ হবে মুম্বাইয়ের বাইরে। তাই কথা চলছে দুজনের ডেট নিয়েও। এখন দেখার বিষয়, কবে সিনেমার কাজ শুরু করেন তারা।

২০০০ সালে মুক্তি পায় আমিশা প্যাটেল ও হৃতিক রোশন অভিনীত ‘কাহোনা পেয়ার হ্যায়’। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন হৃতিক। প্রথমে এই সিনেমা করার কথা ছিল কারিনার। কিন্তু মা ববিতা বাধ সাধেন। কারণ ছবিটি ছিল নায়ককেন্দ্রিক। আর সেজন্য মেয়েকে এই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করতে দেননি ববিতা।

কারিনা ডেবিউ করেন ‘রিফিউজি’ সিনেমা দিয়ে। তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। সেসময় অভিষেক ও কারিশ্মার প্রেম নিয়ে বলিউড জোর আলোচনা চলছিল। বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল কারিশ্মা-অভিষেকের। কিন্তু দুই পরিবারের মনোমালিন্যে বিয়ে ভেঙে যায়। তবে সেসব ব্যক্তিগত বিষয় প্রফেশনাল জীবনেও অনেক প্রভাব ফেলে।

তবে এর সঙ্গে হৃতিকের সম্পর্ক নেই। কারিনা ও হৃতিকের কী কারণে মনোমালিন্য তা জানা যায়নি। এবার সব ভুলে একসঙ্গে পর্দায় আসবেন তারা। স্বাভাবিকভাবেই এই জুটিকে দর্শক খুব পছন্দ করেন। এবার দেখার ১৮ বছর পর কারিনা ও হৃতিকের অনস্ক্রিন ম্যাজিক কতটা হিট হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা