ছবি-সংগৃহিত
বিনোদন

বিয়ের দুই সপ্তাহ না যেতেই হাসপাতালে পরীমনি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি শুটিং করছিলেন গাজীপুরের শালনায়। হঠাৎ অসুস্থ অনুভব করায় তাকে শুটিং স্পট থেকে সরাসরি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খবরটি পরীমনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আছি। বাকিটা এখনও জানি না।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি থেকে পরীমনি অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমার ইউনিটে শুটিং করছিলেন। এই সিনেমার কাজ শেষ করেই মাতৃত্বকালীন লম্বা ছুটিতে যেতে চেয়েছিলেন এই নায়িকা।

যে কারণে বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু সকালে শুটিং শুরুর আগেই পরীমনির শরীর খারাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়।

এ বিষয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, আমরা পরীর এমন অবস্থা দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আমার কাছে আগে জীবন, পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনা হয়। এরপর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। নায়িকার সঙ্গে তার স্বামী শরিফুল রাজ আছেন।

আরও জানা গেছে, হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়েছে। ফল পেতে সময় লাগবে। তবে এ বিষয়ে পরী মনি আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা