ছবি: অভিনেতা গ্যাসপার্ড উলিল
বিনোদন

দুর্ঘটনায় নিহত অভিনেতা গ্যাসপার্ড উলিল

বিনোদন ডেস্ক: স্কিয়িং দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় ফরাসি অভিনেতা গ্যাসপার্ড উলিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) দক্ষিণ-পূর্ব ফ্রান্সে স্কিয়িং করতে গিয়েছিলেন গ্যাসপার্ড। এই সময় অপর একজন স্কিয়ারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। ফরাসি অভিনেতা পিয়ার নিনে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘শোকাহত। গ্যাসপার্ড অনেক সরল ও দয়ালু ছিলেন। সৌন্দর্য ও দক্ষতা দুই-ই তার মধ্যে ছিল।’

গ্যাসপার্ড ১৯৮৪ সালের ২৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে অভিনয় শুরু করেন। ২০০৫ সালে নবাগত অভিনেতা শাখায় ফ্রান্সের সিজার পুরস্কার পান তিনি।

এদিকে আগামী মার্চে মুক্তি পাবে মার্ভেলের ‘মুন নাইট’। এই টিভি সিরিজে অভিনয় করছেন গ্যাসপার্ড উলিল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা