ছবি- অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন দে
বিনোদন

২২ বছর লিভ-ইনের পর বিয়ে

বিনোদন ডেস্ক: দীর্ঘ ২২ বছর লিভ-ইন করার পর ২০২০ সালের ১৭ জানুয়ারি বিয়ে করেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন দে। বিয়ের সময়ে দীপঙ্করের বয়স ছিল ৭৫ আর দোলনের ৪৯ বছর। বর্তমানে তাদের বয়স যথাক্রমে ৭৭ ও ৫১।

গত পরশুদিন ছিল এই দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে তোলা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন এই যুগল।

একই রঙের পোশাক পরার কারণ ব্যাখ্যা করে দোলন দে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, শাড়িটি বেদান্ত মঠ থেকে উপহার পেয়েছিলাম। হঠাৎ কী মনে হলো তাই পরলাম। ওমা! দেখি টিটোদাও প্রায় একই রঙের একটি গেঞ্জি বেছে নিয়েছে! হয়ে গেলো রংমিলন্তি।

দীপঙ্কর ও দোলনের বয়সের ব্যবধান ২৬ বছর। এ নিয়ে কম কথা শুনতে হয়নি তাদের। সমাজের চোখরাঙানি তুচ্ছ করে একই ছাদের নিচে বসবাস করছেন তারা। এ বিষয়ে দোলন বলেন, এখন আর আমায় কিছু বলতে হয় না। গতকালের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম। ভাইরাল সেই সব ছবি। প্রচুর ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা পেয়েছি। তারই ফাঁকে একজন বাঁকা কথা বলেছিলেন। দেখলাম, বাকিরাই মুখের উপরে জবাব দিয়ে তাকে চুপ করিয়ে দিয়েছেন।

টলিপাড়ায় প্রেম-বিয়ে বিচ্ছেদের ঘটনা নিত্য দিনই ঘটছে। এমন ভাঙনের কালেও কী করে অটুট দীপঙ্কর-দোলনের সম্পর্ক? নাকি পুরোটাই নিছক অভ্যাস? এমন প্রশ্নের জবাবে দোলন বলেন—নজর দেবেন না! আমরা খুব ভালো আছি। একে অন্যকে ছাড়া বাঁচতে পারব না।

দোলন আরও বলেন, টিটোদা আমাকে যেমন শাসন করে তেমনি সোহাগও করে। আমিও তাই। ফলে মিলেমিশে থাকতে থাকতে এতগুলো বছর কোথা দিয়ে কেটে গেলো বুঝতেই পারিনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা