বিনোদন

খুন করা হয়েছে সুশান্তকে, দাবি মামার

নিজস্ব প্রতিবেদন :

এম এস ধোনি ছবির অভিনেতা বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ গোটা বলিউড। তার মৃত্যুর খবরে মুম্বাইয়ের মতো তার গ্রামের বাড়িতে জড়ো হতে শুরু করেন অগণিত ভক্ত।

সুশান্তের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার বাবা কে কে সিং। টিভি দেখেই ছেলের মৃত্যুর খবর পান তিনি। সুশান্তের মৃত্যুর খবর পেয়ে যখন তার পূর্ণিয়ার বাড়িতে অগণিত মানুষ জড়ো হতে শুরু করেন। সে সময় তাকে খুন করা হয়েছে বলে রাজপুতের মামা দাবি করেন।

এ সময় তিনি দাবি করেন, সুশান্ত আত্মহত্যা করেনি। ওকে মেরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত করা হোক বলেও প্রয়াত অভিনেতার মামা দাবি করেন।

রোববার ১৪ জুন মুম্বাইয়ে ব্যান্দ্রার বাড়িতে সুশান্ত আত্মহত্যা করেন। সুশান্তের পরিচারক পুলিশে খবর দিলে বলিউড অভিনেতার আত্মহত্যার খবর পেয়ে সেখানে পৌছায় মুম্বাই পুলিশ। এরপর সুশান্তের মৃতদেহ নিয়ে যাওয়া হয় ব্যান্দ্রার একটি হাসপাতালে।

ময়নাতদন্তের পর সুশান্তের মৃত্যুর পরবর্তী তদন্ত করা হবে বলেও পুলিশ জানায়।

তবে সুশান্ত অবসাদে ভুগছিলেন। চিকিতসাও করাচ্ছিলেন অবসাদের। ফলে অবসাদের জেরেই সুশান্ত আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ।

যদিও পুলিশের দাবি কার্যত নস্যাত করে সুশান্তের মামা পালটা দাবি করেন, বলিউড অভিনেতাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। সেই কারণেই সিবিআই তদন্তের দাবি করেন সুশান্ত সিং রাজপুতের মামা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা