বিনোদন

দিশার পর সুশান্তের আত্মহনে রহস্যের জন্ম!

বিনোদন ডেস্ক:

মাত্র পাঁচ দিন আগে ম্যানেজার দিশার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার পাঁচ দিনের মাথায় নিজেও একই পথ বেছে নিলেন বলিউডের অন্যতম হার্টথ্রব সুশান্ত সিং রাজপুত।

৩৪ বছর বয়সী অভিনেতার মরদেহটি তার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। দিশার আত্নহননের পরই সুশান্তের আত্মহননের কারণে বলিউডসহ ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় সবার মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

এক সময় দিশা সালিয়ান সুশান্ত সিং রাজপুতের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বরুণ ধাওয়ানের ম্যানেজারের দায়িত্বও পালন করেন তিনি। কিছুদিন বলিউডের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও কৌতুক শিল্পী ভারতী সিং এর ম্যানেজারও ছিলেন দিশা।

বলিউডের পরিচিত দুই মুখের মৃত্যু রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। দিশা আত্মহননের আগে কোনো সুইসাইড নোট (চিরকুট) রেখে যাননি। অনেক তল্লাশির পর সুইসাইড নোট না পাওয়ার কথা জানায় পুলিশ। তাই কি কারণে দিশা আত্মহনন করলেন তা পরিষ্কার নয়।

দিশার মৃত্যুর পাঁচ দিন পরই সুশান্ত আত্মহননের পথ বেছে নেয়ার বিষয়টি সবাইকে দ্বন্দ্বে ফেলে দিয়েছে। বলিউডে ভালো অবস্থানে থাকা এ অভিনেতা হঠাৎ কেন এ বিধ্বংসী সিদ্ধান্ত নিলেন তা কেউ বলতে পারছেন না। এছাড়া মৃত্যুর আগে সুশান্ত কোনো সুইসাইড নোট রেখে যাননি।

যেখানে দিশার মতো প্রিয় মুখ আত্মহননের পর সবাই স্তব্দ, ঠিক তখনই সুশান্তের আত্মহননে বাকরুদ্ধ বলিউড। তাদের মধ্যে কি ঘটেছিল বা কি যন্ত্রণা ছিল তা এখনো কারো কাছে পরিষ্কার নয়।

এদিকে 'মহেন্দ্র সিং ধোনি আনটোলড স্টোরি’ নায়কের আত্মহত্যার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো কিছু বলা হয়নি।

এখন পুলিশের বক্তব্যের অপেক্ষায় বলিউড প্রেমীসহ ভক্তরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা