বিনোদন

প্রিয়াঙ্কাকে নাচ শিখতে বলেন কোরিওগ্রাফার!

বিনোদন ডেস্ক:

মিস ওয়ার্ল্ড খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া একরাশ স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন বলিউডে। ২০০৩ সালে রাজ কানওয়ার’র আন্দাজ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

১৭ বছর আগে নিজের প্রথম সিনেমার অভিজ্ঞতা যে শুধুই মধুর স্মৃতিতে ভরপুর তা কিন্তু নয়! তিক্ত অভিজ্ঞতারও মুখোমুখি হতে হয়েছে কোয়ান্টিকো অভিনেত্রীকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পুরোনো ভিডিও, যেখানে প্রিয়াঙ্কা শোনালেন আন্দাজ সিনেমার অজানা গল্প।

প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমাটিতে প্রিয়াঙ্কার কো-অভিনেতা ছিলেন অক্ষয় কুমার ও লারা দত্ত। শুটিং সিডিউলের একদম শুরুতেই দক্ষিণ আফ্রিকায় অক্ষয়ের সঙ্গে একটি রোমান্টিক গানের শুটিং করতে গিয়ে কোরিওগ্রাফারের রোষের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। ‘আয়েগা গা মজা অব বরসাত কা’র শুটিং নিয়ে নায়িকা বলেন, এটা ছিল প্রথম গান, যা আমি শুট করি। সেই সময় আমাকে অনেক কিছু করে দেখাতে হবে, এমন একটা ভাবনা ছিল। অতঃপর প্রায় ৪০টা রিটেকের পরেও আমি একটা পারফেক্ট শট দিতে পারিনি।

মনে আছে, কোরিওগ্রাফার ছিলেন রাজু খান, সরোজ খানের ছেলে। উনি মাইক ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, কী ভেবেছো- তুমি মিস ওয়ার্ল্ড জিতেছো বলে অভিনেত্রী হয়ে যাবে? যাও, গিয়ে আগে শিখে আসো কীভাবে নাচতে হয়, তারপর ফিরে এসে পারফর্ম করবে।

সেই সময় প্রিয়াঙ্কার রক্ষাকর্তা হিসেবে সামনে এসেছিলেন টুইঙ্কেল খান্না। অন্তঃসত্ত্বা টুইঙ্কেল, আরভের জন্ম দেওয়ায় সেই সময় কিছু দিনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তখন নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পান প্রিয়াঙ্কা।

তিনি বলেন, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল বিশ্রামে থাকায় আমরা দেশে ফিরে এসেছিলাম। এরপর আমি পণ্ডিত বীরু কৃষাণের নাচের ক্লাসে ভর্তি হই। সেখানে আমি কত্থক শেখা শুরু করি। প্রত্যেক দিন ৬ ঘণ্টা করে নিয়মিত নাচ চর্চা করতাম। এরপর যখন আমি পুনরায় আন্দাজের পরবর্তী সিডিউল শুরু করলাম, বোঝতে পারলাম আমি অনেক কিছু শিখতে পেরেছি।

অপমানের অভিজ্ঞতা প্রিয়াঙ্কাকে অনেক কিছু শিখিয়েছে। তাই তিনি একবাক্যে বিশ্বাস করেন, জানা এবং শেখার কোনো বিকল্প নাই।

প্রথম সিনেমার অভিজ্ঞতা পরবর্তীগুলোতে ভালোভাবেই কাজে লাগিয়েছেন প্রিয়াঙ্কা। পেয়েছেন ফিল্মফেয়ার এবং জাতীয় পুরস্কার। ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানেও। এখন তিনি ভারতের গ্লোবাল আইকন। বলিউডের পাশাপাশি হলিউডেরও পরিচিত এক নাম।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা