বিনোদন

ঢাকাই সিনেমার প্রযোজনায় এ আর রহমান

বিনোদন ডেস্ক:

অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান এবার ঢাকাই সিনেমার সঙ্গে যুক্ত হতে চলেছেন। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটিতে সংগীত পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজক হিসাবেও থাকছেন বলিউডের অন্যতম এই গায়ক।

সম্প্রতি বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিকে এমন তথ্য নিশ্চিত করেছেন এ আর রহমান।

‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে এ আর রহমান জানিয়েছেন, সময় সর্বদা নতুন পৃথিবী আর আইডিয়ার জন্ম দেয়। নতুন পৃথিবীতে নতুন চ্যালেঞ্জ আর নতুন গল্পও উঠে আসে। এটি তেমনই একটি গল্প।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। তবে তাহসান খান কি চরিত্রে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি।

জানা গেছে, ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে। সে কারণে সিনেমাটি নির্মিত হবে ইংরেজি ভাষায়।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে সিনেমাটির ৮০ ভাগের বেশি দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। শুটিং শেষ হওয়ার আগেই এরইমধ্যে একাধিক ফেস্টিভ্যালে পুরস্কার পেয়ে শুরু থেকেই আলোচনায় আছে ‘নো ল্যান্ডস ম্যান’।

সিনেমাটি প্রযোজনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’, শ্রীহারি সেঠ ও বাংলাদেশের বঙ্গ। সবশেষ সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত হলেন এ আর রহমান।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা