বিনোদন

ভিমিয়োতে দেখাচ্ছে দেশের নির্মিত ‘বিয়ন্ড’

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট-এর অর্থায়নে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিয়ন্ড’ প্রদর্শিত হচ্ছে গ্লোবাল ভিডিও প্ল্যাটফর্ম ভিমিয়োতে।

শোয়াইব হক নির্মিত সাড়ে সাত মিনিটের চলচ্চিত্রটিতে শিক্ষাব্যবস্থা, নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির অপঘাতের শিকার এক মেয়ের গল্প বলা হয়েছে।

ভিমিয়োতে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে ছবিটি দেখা যাবে।

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও দিনমজুরদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবিটি।

প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেপল অ্যাকাউন্টে যাবে। তাদের অ্যাকাউন্ট ভিমিয়ো পেজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এমনটাই জানান ছবিটির নির্মাতা শোয়াইব হক।

এ বিষয়ে ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ আয়োজনের অন্যতম একজন নির্মাতা-প্রযোজক জসীম আহমেদ জানান, বাংলাদেশ ও অন্যান্য দেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থাকছে এ উৎসবে। গত ১ মে থেকে সবগুলো ছবির প্রদর্শনী হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভিমিয়োতে। সেখানে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে দর্শকরা পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে চলচ্চিত্রগুলো দেখতে পারছেন।

এই প্রদর্শনী চলবে ৩০ জুন পর্যন্ত।

উদ্যোক্তাদের আরেকজন নির্মাতা আফজাল হোসেন মুন্না জানিয়েছেন, প্রত্যেক নির্মাতাকে ভিমিয়ো থেকে প্রাপ্ত অর্থের পুরো হিসাব এবং সেই অর্থ কোথায় বা কোন প্রক্রিয়ায় অসহায় মানুষ ও প্রাণীদের দেওয়া হচ্ছে, সেসব তথ্যের অফিসিয়াল ডকুমেন্টস ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ইভেন্ট গ্রুপে প্রকাশ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা